কলকাতাকে 'আলবিদা' জানালেন কেকে! কী বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট?
কলকাতাকে বিদায় জানালেন কে কে! কিন্তু শরীরে নয়। কফিন বন্দি হয়ে। যা এখনও বিশ্বাস হচ্ছে না কারোই। মঙ্গলবার কলকাতায় অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন। আর এরপরেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু বলে ঘোষণা। আর এরপরেই শোকের ছায়
কলকাতাকে বিদায় জানালেন কে কে! কিন্তু শরীরে নয়। কফিন বন্দি হয়ে। যা এখনও বিশ্বাস হচ্ছে না কারোই। মঙ্গলবার কলকাতায় অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন। আর এরপরেই হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু বলে ঘোষণা। আর এরপরেই শোকের ছায়া দেশজুড়ে। কে কে নেই... এখনও যেন বিশ্বাসই করতে পারছেন না তাঁর অনুগামীরা।
ঘটনার খবর শুনেই দ্রুত কলকাতা'য় ছেলে-মেয়েকে পৌঁছে যান তাঁর স্ত্রী। কিন্তু এভাবে যে তাঁকে ফিরতে হবে সবটাই যেন কল্পনার বাইরে।

কি বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট
কেকে'র মৃত্যুতে ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর তদন্ত রুজু করেছে কলকাতা পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখছেন ফরেন্সিকের আধিকারিকরাও। অন্যদিকে এদিন সকালেই ময়নাতদন্তের জন্যে নিয়ে যাওয়া হয় কেকে'র নিথর দেহ। এসএসকেমে নিয়ে যাওয়া হয়। সংবাদমাধ্যমে ইতিমধ্যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে। যেখানে কেকে' মৃত্যুর কারন হিসাবে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি বলেই দাবি করা হয়েছে। অর্থাৎ অস্বাভাবিক কারণে মৃত্যু হয়নি বলেই দাবি চিকিৎসকদের।

৭২ ঘন্টা পর সম্পূর্ণ রিপোর্ট আসবে
তবে সম্পূর্ণ রিপোর্ট তৈরি হয়নি বলেই খবর। ৭২ ঘন্টা পর সম্পূর্ণ রিপোর্ট আসবে। তখন বোঝা যাবে ঠিক কি কারণে মৃত্যু হল কেকে'র। পুরো বিষয়টিই খতিয়ে দেখছেন ডাক্তাররা। তবে হৃদরোগ জনিত অসুখের কারণে মৃত্যু হতে পারে কৃষ্ণকুমার কুন্নথের। শুধু তাই নয়, হৃৎপিণ্ড আচমকা বন্ধ হওয়ায় মস্তিষ্কে রক্ত সঞ্চালন ব্যাহত হয়। তার জেরেই মৃত্যু বলে অনুমান ফরেন্সিক বিশেষজ্ঞদের।

বৃহস্পতিবার শেষ কৃত্য হবে
ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছে কেকে'র কফিনবন্দি দেহ। জানা যাচ্ছে, আগামীকাল বৃহস্পতিবার মুম্বইয়ে কে কে'র শেষকৃত্য সম্পন্ন হবে। ভারসোভা শ্মশানে হবে শেষকৃত্যু। তবে তাঁর আগে কেকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন তাঁর অসংখ্য অনুগামী। এমনটাই জানা যাচ্ছে। তবে এভাবে কেকে'র মৃত্যুতে সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে তাঁর গোটা পরিবার।

পরিস্থিতি গরম হয়ে উঠেছিল
কেকে'র অনুষ্ঠানে সঞ্চালনার জন্যে বলা হয়েছিল সুদীপ্ত ও শিল্পী মিত্রকে। যারা হাওড়া'র বাসিন্দা। বেশ কিছু সংবাদমাধ্যমকে তাঁরা জানিয়েছেন, নজরুল মঞ্চ একেবারে ওভার ক্রাউডেড হয়ে গেছিল। যার ফলে ব্যাপক গরম ছিল ভিতরে। এমনকি লাইভ চলাকালীনও পুরো ঘামে ভিজে গেছিলেন কেকে, জানিয়েছেন সঞ্চালকরা। কেকে'র দুঘন্টার অনুষ্ঠান শেষে যে কষ্ট হচ্ছিল তা বোঝা যাচ্ছিল ছিল বলেও দাবি সুদীপ্ত ও শিল্পী'র। এমনকি তোয়ালে দিয়ে বারবার ঘাম মুছলেন এবং জল খাচ্ছিলেন বলেও জানিয়েছেন তাঁরা। তবে শ্রোতাদের কোনও কিছু কেকে বুঝতে দেননি।












Click it and Unblock the Notifications