সিপিএম করলে এবার ঘর শূন্য হবে, নেতার বাড়িতে হুমকি পোস্টারে চাঞ্চল্য

সিপিএম করলে এবার ঘর শূন্য হবে, নেতার বাড়িতে হুমকি পোস্টারে চাঞ্চল্য

ভোট পর্ব মিটে গিয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। তিনি বিজেপির বিরুদ্ধে ৯৯ শতাংশ ফেক ভিডিও নিয়ে প্রচারের অভিযোগ করেছেন। সেই পরিস্থিতিতে প্রবীন সিপিএম (cpim) নেতার বাড়িতে হুমকি পোস্টারে চাঞ্চল্য। যা নিয়ে শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন সিপিএম নেতা অশোক বন্দ্যোপাধ্যায় (ashok banerjee)।

মুখ্যমন্ত্রীর অভিযোগ

মুখ্যমন্ত্রীর অভিযোগ

প্রতিদিনই বিজেপির তরফে কোথাও না কোথাও দলের কর্মীদের ওপরে তৃণমূলের হামলার ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া হচ্ছে। যা নিয়ে প্রতিবাদ করে মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলা নিয়ে যেসব ভিডিও পোস্ট করা হয়েছে, তার ৯৯ শতাংশই ফেক। তিনি বলেছিলেন, মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। এই রায় গ্রহণ করতে না পেরে চক্রান্তকারীরা ভুয়ো ভিডিও ছড়াচ্ছে। পুলিশকে তিনি এইসব ফেক ভিডিও-র বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলেছিলেন।

প্রবীন সিপিএম নেতার বাড়িতে পোস্টার, তৃণমূলের পতাকা

প্রবীন সিপিএম নেতার বাড়িতে পোস্টার, তৃণমূলের পতাকা

মুখ্যমন্ত্রী যেদিন এই কথা বললেন, সেদিন রাতেই মন্দিরতলায় প্রবীন সিপিএম নেতা অশোক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। হামলা চালানো ছাড়াও বাড়িতে হুমকি পোস্টার এবং তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। অশোক বন্দ্যোপাধ্যায় দেশহিতৈষী পত্রিকার প্রাক্তন সম্পাদক এবং সিপিএম রাজ্য কমিটির প্রাক্তন সদস্য। তার পরিবারের অধিকাংশ সদস্য সক্রিয় রাজনৈতিক কর্মী।

ভোটের ফল প্রকাশের আগেও হুমকি ফোন

ভোটের ফল প্রকাশের আগেও হুমকি ফোন

শুধু শনিবার রাতেই নয় ভোটের ফল প্রকাশের দিনও তাঁর বাড়িতে রেড ভলান্টিয়ার্সের সাহায্য চাওয়ার নাম করে হুমকি ফোন এসেছিল বলেও অভিযোগ উঠেছে।

সিপিএম করলে এবার ঘর শূন্য হবে

সিপিএম করলে এবার ঘর শূন্য হবে

পোস্টারে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে এবার সিপিএম করলে ঘর শূন্য হবে। হাত-পা ভেঙে দেওয়া হবে। নেতার বাড়ি থেকে পার্টি অফিস সর্বত্রই হামলা সংগঠিত করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পোস্টারে। পোস্টারগুলি অবশ্য পড়েছে তৃণমূলের নামে। যা নিয়ে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব দায় নিতে অস্বীকার করেছে। বিষয়টি নিয়ে শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই নেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+