'আমরা রাজীবপন্থী', নবান্নর সামনে পোস্টারে ছয়লাপ, দাদার অনুগামীদের পর মাথাচাড়া দিচ্ছে কারা?
'আমরা রাজীবপন্থী', নবান্নর সামনে পোস্টারে ছয়লাপ, দাদার অনুগামীদের পর মাথাচাড়া দিচ্ছে কারা?
দাদার অনুগামী-র পর এবার রাজীবপন্থী। নবান্নের নামনে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টারে ছেয়ে ফেললেন রাজীবপন্থীরা। পোস্টারে শুভেন্দুর দাদার অনুগামীদের অনুকরণেই লেখা হয়েছে রাজীবপন্থী। প্রকাশ্যে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলে শাসক দলের অস্বস্তি বাড়িয়েছেন বনমন্ত্রী। তার পরের দিনই উত্তর কলকাতার একাধিক জায়গায় পোস্টার পড়তে শুরু করে রাজীবেন নামে। তাতে লেখা ছিল 'কাজের মানুষ-কাছেক মানুষ'।

রাজীবের নামে পোস্টার
গতকালের পর আজ ফের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যােয়র নামে পোস্টার পড়েছে শহরে। এবার পোস্টারের কেন্দ্রস্থল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সচিবালয় নবান্ন। নবান্নর সামেন একাধিক পোস্টারে পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া সেইসব পোস্টারে লেখা রয়েছে রাজীবপন্থী। ঠিক শুভেন্দুর দাদার অনুগামীর মতোই রাজীবপন্থী নাম দিয়ে পোস্টার পড়েছে নবান্নে।

মমতার অস্বস্তি বাড়াচ্ছেন রাজীব
বরাবরই মমতার ঘনিষ্ঠ বলেই পরিচিত বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। সেকারণেই রাজ্যকমিটিতে তাঁকে জায়গা দিয়েছিলেন মমতা। আম্ফান দুর্নীতি নিয়ে প্রকাশ্যেই স্বচ্ছতা নিয়ে সরব হয়েছিলেন রাজীব। তারপরেই তাঁর এই পদ প্রাপ্তি বলে মনে করছিল রাজনৈতিক মহল। তারপর হঠাৎ কী এমন হল যে দলের বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুললেন বনমন্ত্রী। তিনি হাওড়ায় একটি সভায় মন্তব্য করেছিলেন, যাঁরা যোগ্য কাজের লোক তাঁদের কোণঠাসা করে রাখা হচ্ছে আর যাঁরা স্তাবকতা করছে তাঁরা গুরুত্ব পাচ্ছেন।

রাজীবকে আক্রমণ ফিরহাদের
প্রথমে রাজীব ভাল ছেলে। ভাল কাজ করছে বলে মন্তব্য করলেও রবিবার একটি সভায় ফিরহাদ প্রকাশ্যে নাম না করে রাজীবকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন 'এক জন হুক্কাহুয়া করলে সকলেই হুক্কা হুয়া করতে থাকে। অভিযোগ থাকলে এতোদিন জানানো হয়নি কেন। হঠাৎ করে ভোটের আগেই কেন মনে পড়ল অসন্তোষের কথা।' শুভেন্দুকে ইঙ্গিত করেই রাজীবকে আক্রমণ করেন ফিরহাদ। এদিকে মেয়র পারিষদ অতীন ঘোষও শুভেন্দু সঙ্গে দূরত্ব তৈরি হওয়া নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন। এই নিয়ে শাসক দলের অন্দরে প্রবল চাপান উতোর তৈরি হয়েছে।

মেদিনীপুরে শুভেন্দুর নামে পোস্টার
আজ মেদিনীপুরে হাইভোল্টেজ সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগেই মেদিনীপুর শহর জুড়ে পড়েছে শুভেন্দু অধিকারীর নামে পোস্টার তাতে লেখা আছে 'নতুন সূর্যোদয় ঘটবে, নতুন ভোর আসবে। আমরা দাদার সাথে আছি'
এই পোস্টার ঘিরে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে মেদিনীপুরে। গতকাল দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেছিলেন মমতার সভায় লোক হবে না আমরা লোক পাঠাব।

অধিকারী পরিবার থাকছেন না সভায়
মমতার মেদিনীপুরের সভায় থাকছে না অধিকারী পরিবার। শুভেন্দু অধিকারীর থাকার তো প্রশ্নই নেই। দিল্লিতে রয়েছেন দিব্যেন্দু অধিকারী। আজ তাঁর ফেরার কথা থাকলেও অনিবার্য কারণে তিনি ফিরছেন না বলে জানিয়েছেন। এদিকে শিশির অধিকারী অসুস্থ। তাঁর পায়ে অস্ত্রোপচার হয়েছে তাই তিনিও সম্ভবত থাকছেন না মমতার সভায়।
ছবি সৌ:ফেসবুক












Click it and Unblock the Notifications