মুখ্যমন্ত্রীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা তুফানগঞ্জে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো তুফানগঞ্জ এর এক নং ব্লকের আন্দরান ফুলবাড়ির এলাকায় ঘটনাটি ঘটেছে।

শনিবার তৃণমূলের পক্ষ থেকে তারা জানিয়েছেন বিজেপির দুষ্কৃতীরা আন্দরান ফুলবাড়ির গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছিলো সেই পোস্টের ছিঁড়ে ফেলে বিজেপির দুষ্কৃতীরা। এবং পঞ্চায়েত অফিসের উপরে তারা বিজেপির দলের পতাকা লাগিয়ে দেয় বলে অভিযোগ।
এরপরেই বিজেপির কর্মীরা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়। ওই এলাকা দীর্ঘ সময় ধরে অন্ধকার ছিল এরপরই খোঁজ করতে থাকে কি হয়েছে তা জানার জন্য। তারপরই স্থানীয়রা এসে দেখেন বিদ্যুৎতের লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে।
এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে জানতে গেলে তারা বলেন ২১ শে জানুয়ারি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তুফানগঞ্জ এর সভা করতে আসছেন সেই সভাকে বন্ধ করার জন্যই তৃণমূলের কর্মীরা এই চক্রান্ত করছে। এবং তারা বলেন অঞ্চল অফিসে কোন দলের পতাকা ছিল না।












Click it and Unblock the Notifications