ভোটের ঠিক আগে নারায়ণগড়ে পোস্টার ঘিরে উত্তেজনা, পুলিশের নামে কী লেখা হয়েছে তাতে

ভোটের ঠিক আগে নারায়ণগড়ে পোস্টার ঘিরে উত্তেজনা, পুলিশের নামে কী লেখা হয়েছে তাতে

আর মাত্র কয়েকঘণ্টা বাকি। তার মধ্যেই পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় পড়ল তৃণমূলের জয়ের পোস্টার। রাজ্য পুলিশের নামে পোস্টার দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে নারায়ণগড়ে প্রায় জিতেই গিয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা কেন্দ্রে কোথায় কত ভোটে এগিয়ে শাসক দল তার একটা হিসেবও দেওয়া হয়েছে সেই পোস্টারে। পুলিশের নাম করে পোস্টার দেওয়ায় বেশ উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। যদিও শাসক দলের দাবি বিজেপি চক্রান্ত করে এই পোস্টার দিয়েছে।

ভোটের ঠিক আগে নারায়ণগড়ে পোস্টার ঘিরে উত্তেজনা, পুলিশের নামে কী লেখা হয়েছে তাতে

আগামিকাল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, দাসপুর, কেশিয়াড়ি সহ ৯ কেন্দ্রে ভোট। তার আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। নন্দীগ্রাম বিশেষ নজরে থাকলেও নারায়ণগড়, কেশপুরকেও কম গুরুত্ব দিচ্ছে না কমিশন। এদিকে গতকাল থেকেই রহস্যজনক ভাবে পোস্টার পড়তে শুরু করেছে নারায়ণগড়ে। তৃণমূল কংগ্রেস নারায়ণগড়ে জিতে গেছে পোস্টারে লিখে চারিদিেক সাঁটিয়ে দেওয়া হয়েছে। পোস্টারে আবার পুলিশের লোগো দেওয়া হয়েছে। তাতে উত্তেজনা আরও বেড়েছে।

পোস্টার পড়েছে আরএসএসের নাম দিয়েও। সেই পোস্টারেও ভোটের ফলাফল কী হতে চলেছে তার উল্লেখ করা হয়েছে। এই নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে বিজেিপ উত্তেজনা ছড়াতেই এই ঘটনা ঘটিয়েছে। আবার পাল্টা বিজেপির দাবি তৃণমূল কংগ্রেস ভোটারদের চাপে রাখতেই পোস্টার দিয়ে বেরাচ্ছে একাধিক এলাকায়। আজই নন্দীগ্রামে বহিরাগতরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+