DA-র অনশন মঞ্চে হুমকি পোস্টার, ,সুপ্রিম কোর্টে পিছোল মামলার শুনানি

ডিএ বিক্ষোভের অনশন মঞ্চে হুমকি পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নেপথ্যে শাসক দলের হাত রয়েছে বলে অভিযোগ

ডিএ অনশন মঞ্চে সকাল থেকে উত্তেজনা। কে বা কারা রাতের অন্ধকারে অনশন মঞ্চে হুমকি পোস্টার দিয়েছিল। পোস্টারে লেখা রয়েছে, 'এই নাটক বন্ধ কর, নইলে বম্ব মেরে মঞ্চ উড়িয়ে দেব।' ইতিমধ্যেই ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন আন্দোলনকারীরা। এর আগেও ডিএ আন্দোলনকারীদের হুমকি দিতে শোনা গিয়েছে তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহকে। এর নেপথ্যে শাসক দলের হাত রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

ডিএ মামলা পিছোল

ডিএ মামলা পিছোল

সুপ্রিম কোর্টে ডিএ মামলায় জটিলতা। পিছিয়ে দেল মামলার শুনানি। পরবর্তী শুনানি ১৫ মার্চ হবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত। সার্কুলার জারি করে সেকথা জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। আগামী ১৬ এবং ১৬ মার্চ অন্যান্য বাকি থাকা মামলা শুনবে সুপ্রিম কোর্ট। তারপরে ডিএ মামলার শুনানি হবে। কোন দিনে শীর্ষ আদালত মামলা শুনবে তা নিয়ে স্পষ্ট কোনও কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে ২১ মার্চ পরবর্তী মামলার শুনানি হওয়ার কথা।

ডিএ অনশন মঞ্চে পোস্টার

ডিএ অনশন মঞ্চে পোস্টার

ইতিমধ্যেই পোস্টার পড়েছে ডিএ অনশন মঞ্চে। সকালে মঞ্চ পরিষ্কার করতে গিয়ে হুমকি দেওয়া পোস্টার দেখতে পান আন্দোলনকারীরা। তাতে লেখা রয়েছে,এই নাটক বন্ধ কর, নইলে বম্ব মেরে মঞ্চ উড়িয়ে দেব। কে বা কারা এই পোস্টার দিল তা স্পষ্ট নয়। তবে এর নেপথ্যে শাসক দলের হাত থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই আন্দোলনকারীরা ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন। কে বা কারা পোস্টার দিয়ে গেল তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ। এদিকে এই পোস্টার দেওয়ার ঘটনায় উদ্বেগে আন্দোলনকারীরা। তাঁরা অভিযোগ করেছেন শাসক দল ভয় দেখানোর চেষ্টা করছে।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ

ইতিমধ্যেই রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছেন ডিএ আন্দোলনকারীদের প্রতিনিধি। বৈঠক সেরে বেড়িয়ে আন্দোলনকারীরা জানিয়েছেন রাজ্যপাল মধ্যস্থতা করলে তাঁরা রাজ্য সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসতে রাজি। কিন্তু তাঁদের একটি শর্ত রয়েছে কোনও আন্দোলনকারীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার। প্রসঙ্গত উল্লেখ্য অনশন আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার জন্য আন্দোলনকারীদের অনুরোধ জানিয়েছিলেন রাজ্যপাল। তারপরেই তাঁদের সঙ্গে বৈঠক করেন তিনি।

আন্দোলনে অনড় সরকারি কর্মীরা

আন্দোলনে অনড় সরকারি কর্মীরা

বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এই দাবিতে অনশন আন্দোলন করছে রাজ্য সরকারী কর্মীরা। তাঁরা অভিযোগ করেছেন। রাজ্য সরকার ডিএ না মেটানো পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। ইতিমধ্যেই অনশন করতে করতে একাধিক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই দুই দফায় ধর্মঘট পালন করেছে তারা। তার বিপুল প্রভাব পড়েছিল গোটা রাজ্যে। ইতিমধ্যেই ধর্মঘটে সামিল হওয়ার কারণে একাধিক সরকারী কর্মীকে শোকজ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+