Post poll violence: ভোট পরবর্তী হিংসায় তপ্ত খেজুরি, তৃণমূল কর্মীর বাড়িতে আগুন, প্রাণের মারার চেষ্টার অভিযোগ

ভোট পরবর্তী হিংসাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। পঞ্চায়েত ভোটের পর একাধিক জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। কিন্তু পূর্ব মেদিনীপুরের খেজুরিতে ঘটেছে উলট পূরাণ। সেখানে আক্রান্ত হয়েছেন শাসক দলের কর্মী।

ভোট পরবর্তী হিংসায় এক তৃণমূল কর্মীর বাড়িঘর পুড়িয়ে গায়ে আগুন লাগিয়ে প্রাণে মারার চেষ্টার অভিযোগ, পূর্ব মেদিনীপুরের খেজুরির উত্তর কলমদান এলাকার ঘটনা। অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ চাষের মুশরুমে নাঙ্গল দিয়ে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছিল কিছু দুষ্কৃতি সেই সময়ই বাধা দিতে যায় আহত তৃণমূল কর্মী নাম নরেন্দ্রনাথ মাঝি।

tmc

সেখানে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এই তৃণমূল কর্মী। তাকে মারধরের পাশাপাশি পেট্রোল নিয়ে তার বাড়িতে আগুন লাগাতে ছুটে যায় ওই দুষ্কৃতকারীরা । সেখানে ধস্তাধস্তিতর সময় পেট্রোল ছড়িয়ে ছিটিয়ে আগুন লেগে যায় তৃণমূল কর্মীর গায়ে। তারপর গুরুতর ভাবে ঝলসে যায় ওই তৃণমূল কর্মী। তাকে উদ্ধার করে স্থানীয়রা খেজুরি ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছেন । যদিও এই ঘটনা একান্তই পারিবারিক ঘটনা বলে দাবি স্থানিয় বিজেপি নেতৃত্বদের। ঘটনা কে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে খুজুরি জুড়ে।

এদিকে ভোট পরবর্তী হিংসায় নিয়ে একের পর এক অভিযোগ করে চলেছেন বিজেপি নেতারা। ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছেন অনেকেই। ইতিমধ্যে এই নিয়ে বিজেপি নেতারা কেন্দ্রে নালিশ পর্যন্ত জানিয়েছেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস কড়া বার্তা দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য গোটা রাজ্যে শাসক দল পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল করেছে। কিন্তু নন্দীগ্রাম এলাকায় দাঁত ফোটাতে পারেনি। সেখানে শুভেন্দু অধিকারীর দাপটে বিজেপি িজতেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+