হুগলিতে ভোট পরবর্তী হিংসায় ভাঙচুর তৃণমূল অফিস, চলল বাড়ি ঢুকে মারধর

ভোট মিটলেও নির্বাচন ঘিরে অশান্তির আগুন এখও জ্বলছে হুগলিতে। হুগলির উত্তরপাড়ায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিরোধীদের বিরুদ্ধে।

ভোট মিটলেও নির্বাচন ঘিরে অশান্তির আগুন এখও জ্বলছে হুগলিতে। হুগলির উত্তরপাড়ায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে বিরোধীদের বিরুদ্ধে। উত্তরপাড়ার কেতরং এ তৃণূলের পার্টি অফিসে ব্যাপক ভাঙা হয়েছে বলে অভিযোগ রয়েছে সিপিএম-এর বিরুদ্ধ।

হুগলিতে ভোট পরবর্তী হিংসায় ভাঙচুর তৃণমূল অফিস, চলল বাড়ি ঢুকে মারধর

গোটা ঘটনার সূত্রপাত হয়েছে গত মঙ্গলবার থেকে। সেদিন এক সিপিএম কর্মীকে শ্রীরামপুরের সুকান্তনগরে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধ। এখানেই শেষ নয়। বিজেপি ও সিপিএম-র পোলিং এজেন্টদের বাড়ি ঢুকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ উড়িয়ে দেয় তৃণমূল। এরপরই তৃণমূল পার্টি অফিসে চলে ব্যাপক ভাঙচুর।

জানা গিয়েছে, স্থানীয় তৃণমূল নেতা পাপ্পু সিং যে পার্টি অফিসে বসেন, সেখানেই এমন ভাঙচুর চলেছে। পার্টি অফিসের চেয়ার ,টেবিল, টিভি ভাঙচুরের পাশাপাশি উপস্থিত তৃণমূল কর্মীদেরও বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। যদিও যাবতীয় হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে সিপিএম-এর তরফে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+