ভোট পরবর্তী হিংসার তদন্তে আরও ৮৪ জন অফিসারকে 'নিয়োগ'! স্ট্র্যাটেজি ঠিক করতে উচ্চপর্যায়ের বৈঠকে সিবিআই
সিবিআইয়ের কাছে বড় চ্যালেঞ্জ ভোট পরবর্তী হিংসা মামলা। আর সেই কারনে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে নয়া দিল্লি। গত ২৪ ঘন্টা আগেই ভোট পরবর্তী হিংসা মামলাতে বড় দায়িত্বে আনা হয়েছে অখিলেশ সিংকে। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত দায়িত্ব
সিবিআইয়ের কাছে বড় চ্যালেঞ্জ ভোট পরবর্তী হিংসা মামলা। আর সেই কারনে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে নয়া দিল্লি। গত ২৪ ঘন্টা আগেই ভোট পরবর্তী হিংসা মামলাতে বড় দায়িত্বে আনা হয়েছে অখিলেশ সিংকে। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত দায়িত্ব সামলাবেন তিনি।

আর দায়িত্ব পেয়েই কাজে নেমে পড়েছেন তিনি। জানা যায় দায়িত্ব নেওয়ার পরেই সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান তিনি।
তবে ভোট পরবর্তী হিংসা মামলাতে কীভাবে তদন্তের গতিপ্রকৃতি এগোবে তা চূড়ান্ত করতে জরুরি বৈঠক হয়েছে। নিজাম প্ল্যালেসে এই বৈঠক চলছে। সেখানে সিবিআই উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। এই বৈঠকে একদিকে তদন্তের স্ট্রেটেজি ঠিক হচ্ছে অন্যদিকে সমস্ত কেস হিস্ট্রি গুলিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য ইতিমধ্যে একাধিক জেলার পুলিশ সুপাররা ভোট পরবর্তী হিংসার এফআইআর কপি ও কেস ডিটেইলস সিবিআই দফতরে রিপোর্ট আকারে পাঠাতে শুরু করেছেন। এই মুহূর্তে সেই রিপোর্ট ভালো ভাবে খতিয়ে দেখা হচ্ছে। আর তা খতিয়ে দেখার পরেই সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে নামবেন সিবিআই আধিকারিকরা।
শুধু খাতায় কলমে বিশ্বাস নয়, সরজমিনে মানুষের কথা শুনতে চায় তাঁরা। আর সেই কারণে গোটা টিম ভাগ হয়ে আক্রান্তের মানুষের কাছে যাবে। পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে, সিবিআই মনে করছে এই ঘটনা খুব একটা ছোট নয়, বিশাল ভাবে ছড়িয়ে রয়েছে। ফলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ছয় সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করা সম্ভব নয়।
আর সেদিকে আরও অফিসার নিয়োগ করা হয়েছে। প্রায় ৮৪ জন অফিসার এই মামলাতে নিয়োগ করা হয়েছে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে ১০৯জনের একটি টিম তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। আর এই ৮৪ জন তদন্তকারী অফিসার বা আইও-র মধ্যে ইন্সপেক্টর, ডিএসপি পদমর্যাদার অফিসার রয়েছেন। এছাড়া ২৫ জন কর্তা রয়েছেন এই দলে।
জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, এসপি পদমর্যাদার এই ২৫ জন অফিসার। প্রত্যেক জোনের টিমে ২১ জন করে তদন্তকারী অফিসার বা আইও। গোটা টিমকে চার ভাগে ভাগ করা হবে। প্রত্যেক টিমের অপারেশনে একজন করে মোট চারজন উচ্চপদস্থ আধকারিক থাকবেন।
প্রত্যেকদিন তদন্তের গতিপ্রকৃতি তাঁদের জানাতে হবে। এরপর সেটি দিল্লিতে পাঠানো হবে। এদিনের উচ্চ পর্যায়ের এই বৈঠকের পরেই গোটা রাজ্যে সিবিআইয়ের এই তদন্তকারী টিম ছড়িয়ে পড়বে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলার তদন্ত করছে সিবিআই। তবে এই তদন্ত নিয়ে খুব একটা চিন্তিত নয় শাসকদল তৃণমূল। তাঁদের মুখপত্রের সম্পাদকীয়তে অন্তত এমনটাই দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications