ভোট পরবর্তী হিংসা মামলা: ঘরছাড়া ও আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ হাইকোর্টের

ভোট পরবর্তী হিংসা মামলা: ঘরছাড়া ও আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ হাইকোর্টের

ভোট পরবর্তী হিংসা মামলায় অবিলম্বে ঘরছাড়া ও আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি এই মর্মে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যকে। রাজ্যের ডিজি ও আইজির উদ্দেশে আদালত জানিয়েছে, অবিলম্বে স্থানীয় দুষ্কৃতীদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে হবে।

ভোট পরবর্তী হিংসা মামলা: ঘরছাড়া ও আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ হাইকোর্টের

২০২১-এর বিধানসভা ভোটের পরবর্তী সময় থেকে অনেক বিজেপিকর্মী সন্ত্রস্ত। আক্রান্ত হয়েছেন অনেকে। অনেকে আবার সন্ত্রাস ও হিংসার ভয়ে ঘরছাড়া হয়ে রয়েছে। প্রায় এক বছর কাটতে গেল, তারা কেউ ভয়ে ঘরে ফিরতে পারেনি। ফিরতে পারেনি ফের আক্রান্ত হওয়ার ভয়ে। তাই ঘর ছেড়ে বাইরে বাইরে তাদের দিন কাটাতে হচ্ছে।

শুধু বিধানসভা ভোটই নয়, ২০১৮-র পঞ্চায়েত ভোটের পরও অনেকে সন্ত্রাসের শিকার হয়ে ঘর ছেড়েছিলেন। তাঁদের কেউ কেউ ফিরলেও, অনেকে ফিরতে পারেনি ঘরে। যাঁরা ফিরেছেন তাঁরা তৃণমূলে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফিরতে হয়েছে বলে বিজেপির অভিযোগ। এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে মামলা করা হয়েছিল হাইকের্টে।

এদিন সেই মামলাতেই হাইকোর্ট রাজ্যে ডিজি ও আইজিকে নির্দেশ দেয়। ঘরছাড়া ও আক্রান্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নির্দেশ দেন বিচারপতি। স্থানীয় দুষ্কৃতী এমনকী পুলিশরে বিরুদ্ধেও অভিযোগ ওঠে। সেই অভিযোগ মোতাবেক তাঁদের বিরুদ্ধেও তদন্তেকর নির্দেশ দেওয়া হয় রাজ্য পুলিশের ডিজি ও আইজিকে।

বিজেপির পক্ষ থেকে আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের দাবি করেন, নির্বাচনোত্তর পর্বে ৩০০-র বেশি মানুষ ঘরছাড়া হয়ে রয়েছে। তাঁরা ভয়ে ঘরে ফিরতে পারছেন না। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই। তাই তাঁদের ঘরে ফেরার বন্দোবস্ত করা হোক অবিলম্বে। এই মর্মে প্রিয়াঙ্কা টিবরেওয়াল ঘরছাড়াদের তালিকা তুলে দিতে তৈর বলে হাইকোর্টে জানান।

কলকাতা হাইকোর্টের বিচারপতি নির্দেশ দেন, ওই ঘরছাড়া ৩০০-র বেশি মানুষের তালিকা রাজ্যের হাতে তুলে দিতে। সেই মোতাবের রাজ্য পুলিশের ডিজি ও আইজিকে আদালত নির্দেশ দেয়, তি শতাধিক ঘরছড়া মানুষকে ঘরে ফেরাতে হবে। তাদের নিরাপত্তার সম্পূর্ণ বন্দোবস্ত করতে হবে রাজ্যকে। আক্রান্তদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয়, সেই সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করতেও ডিজিও আইজিকে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে।

কলকাতার হাইকোর্টের বিচারপতি জানিয়েছেন, এই মামলার পরবর্তী শুনানি হবে ১৯ এপ্রিল। এই সময়ের মধ্যে ঘরছাড়াদের ঘরে ফেরাতে হবে, তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এবং তা রিপোর্ট আকারে হাইকোর্টে পেশ করার নির্দেশও দেওয়া হয়েছে রাজ্যকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+