Post office: আর ছুটতে হবে না সাগর পারে, এবার ঘরের কাছের ডাকঘরেই মিলবে গঙ্গাসাগরের গঙ্গাজল

গঙ্গাসাগরের গঙ্গাজল এবার সারাবছরই পাবেন একেবারে ঘরের কাছে। ভারতীয় ডাকঘর বিভাগ নতুন উদ্যোগ নিয়েছে। পশ্চিমবঙ্গের একাধিক ডাকঘরে এবার পাওয়া যাবে গঙ্গাসাগরের গঙ্গাজল। প্রতিবছর পৌষ সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলার সময় হাজার হাজার পূন্যার্থী গঙ্গাসাগরে যান।

গঙ্গাসাগরে যাওয়ার একটা উদ্দেশ্য যেমন মকরস্নান করা তেমনই আরেকটা উদ্দেশ্য হল গঙ্গাসাগর থেকে গঙ্গাজল নিয়ে আসা। সঙ্গমের এই পূন্যস্থান থেকে গঙ্গাজল নিয়ে এলে সারাবছর সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। এমনই বিশ্বাস মানুষের। যে গঙ্গার ছোঁয়ায় প্রাণ ফিরে পাওয়ার পৌরাণিক কািহনী সকলেই জানেন। সেই পূন্যজল ঘরে এনে রাখতেই অসংখ্যমানুষ প্রতিবছর গঙ্গাসাগরে যান।

এবার ঘরের কাছের ডাকঘরেই মিলবে গঙ্গাসাগরের গঙ্গাজল
Photo Credit: পিটিআই

আর যাঁরা যেতে পারেন না তাঁরা পরিচিত কাউকে বলেন এনে দেওয়ার জন্য। কিন্তু এবার আর সেটার প্রয়োজন হবে না। ঘরের কাছের পোস্ট অফিসেই এখন থেকে মিলবে গঙ্গাসাগরের গঙ্গাজল। কালের নিয়মে পোস্ট অফিসের ভিড় কমেছে। এখন তেমন চিঠি পত্রের আদান প্রদান হয় না। অফিসিয়াল িচঠি আদান প্রদান ছাড়া পোস্ট অফিসের তেমন কোনও কাজ নেই।

তাই ভারতীয় ডাকঘর উপার্জনের এই নতুন পন্থা বেছে নিয়েছে। ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কল এই গঙ্গাসাগরের গঙ্গাজল বিক্রি শুরু করার কথা ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গ সার্কেলের মধ্যে পড়ে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান নিকোবর। কাজেই দক্ষিণবঙ্গের মানুষ তো বটেই। সুদূর পাহাড়ে বসেই সাধারণ মানুষ পেয়ে যাবেন গঙ্গাসাগরের গঙ্গাজল। আবার একেবারে বিচ্ছিন্ন দ্বীপ আন্দামানের বাসিন্দারাও পেয়ে যাবেন গঙ্গাসাগরের গঙ্গাজল।

গতকালই কলকাতার জিপিও থেকে এই বিক্রির সূচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গ সার্কেলের ৪৮টি ডাকঘর থেকে এই গঙ্গাসাগরের গঙ্গাজল পাওয়া যাবে। এর পরে ধাপে ধাপে ১১০০টি ডাকঘরে এই গঙ্গাসাগরের গঙ্গাজল বিক্রি করা হবে। এমন কী অন লাইনেও গঙ্গাসাগরের গঙ্গাজল কিনতে পারবেন সাধারণ মানুষ। এর আগে হরিদ্বার, গঙ্গোত্রী এবং হৃষিকেশের গঙ্গাজল বিক্রি করেছে ডাকঘর। তাতে বিপুল লাভের মুখ দেখেছে তারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+