পঞ্চম দফার ভোট মিটতেই উত্তেজনা বসিরহাটের মিনাখাঁ ও হিঙ্গলগঞ্জে
নির্বাচন পরবর্তী হিংসার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বসিরহাটের মিনাখাঁ ও হিঙ্গলগঞ্জ বিধানসভায়। গুলি-বোমা ও ভাঙচুরের ঘটনায় নাম উঠে এসে তৃণমূল বিজেপি দু পক্ষেরই।

জানা গিয়েছে, পঞ্চম দফার নির্বাচন শেষ হতেই মিনাখাঁ বিধানসভার তৃণমূল প্রার্থী ঊষা রানী মণ্ডলের স্বামীর গাড়ি ভেবে তাঁর স্বামী তথা মিনাখাঁ তৃণমূলের ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় মন্ডলের গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টি হয়। ভাঙচুর চালানো হয় গাড়িতে। ঘটনায় অল্পের জন্য রক্ষা পান মৃত্যুঞ্জয় মন্ডল।
অন্যদিকে, হিঙ্গলগঞ্জ বিধানসভার সেন্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের ভেটকি 125 নম্বর বুথ এলাকায় গ্রামবাসীদের বাড়ি ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। আজ রবিবার সকালে দুষ্কৃতীরা বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনায় অভিযোগ অস্বীকার করে দুই দলই।
দুই দুই বিধানসভার ক্ষেত্রেই বিজেপির দিকে অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের দাবি, পূর্ব পরিকল্পনা মতোই হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তবে ঘটনাকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দায়ী করেছে বিজেপি। তাদের দাবি, মিনাখাঁ এবং হিঙ্গলগঞ্জে তৃণমূলের প্রভাব বেশি। সেখানে তাদের উপর হামলা চালানোর মতো সাহস কারও নেই। তাই সেটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব।












Click it and Unblock the Notifications