পঞ্চায়েত ভোটের আগেই মোদীর বৈঠকে যোগ দিতে পারেন মমতা, জেনে নিন বিস্তারিত
পঞ্চায়েত ভোটের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মের দেড়শো বছর পালন নিয়ে ২ মে সেই বৈঠকের কথা রয়েছে
পঞ্চায়েত ভোটের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোহনদাস করমচাঁদ গান্ধীর জন্মের দেড়শো বছর পালন নিয়ে ২ মে সেই বৈঠকের কথা রয়েছে। সেখানেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মহাত্মা গান্ধীর জন্মের দেড়শো বছর পালনের জন্য কেন্দ্রের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে তারই বৈঠক রয়েছে ২ মে। নবান্ন সূত্রে খবর, সেই বৈঠকে যোগ দিতে ১ মে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী, ২ মে বৈঠকে যোগ দিয়ে পরের দিন কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications