নেতা খুনের প্রতিবাদ! বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ

আউসগ্রামের তৃণমূল নেতা উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় খুনের ঘটনায় স্থানীয় বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। বুধবার রাতে এলাকায় খুন হয়ে যান উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়।

আউসগ্রামের তৃণমূল নেতা উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় খুনের ঘটনায় স্থানীয় বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। বুধবার রাতে এলাকায় খুন হয়ে যান উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী বিরোধী গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল তোলে। যদিও তৃণমূলের তরফে গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করা হয়েছে।

নেতা খুনের প্রতিবাদ! বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ

রবিবার এলাকায় গিয়েছিলেন এলাকার তৃণমূল বিধায়ক। সেই সময় উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের সমর্থকরা তাঁকে ঘিরে ধরেন। বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। ঘটনায় দলের তরফে যাঁরা জড়িত রয়েছেন তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানাতে থাকেন তাঁরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত নটা নাগাদ আউসগ্রামের বিল্বগ্রামে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর কয়েকজন অনুগামীও ছিলেন বলে জানা গিয়েছে। এই সময় জয়মঙ্গল গোষ্ঠীর বেশ কয়েকজন তাদের ওপর লাঠি ও বাঁশ নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। মানুষকে সন্ত্রস্ত করতে বোমাও ছোঁড়া হয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর আহত হন উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় ও তাঁর এক অনুগামী।

আশঙ্কাজনক অবস্থায় উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় ও তাঁর অনুগামীকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হয়। কলকাতার পথে ডানকুনি পেরোতেই উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, স্থানীয় অঞ্চল সভাপতি উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনে আউসগ্রাম ১ ব্লকের বিল্বগ্রাম আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। কিন্তু তাঁকে প্রথম থেকেই মানতে চায়নি এলাকার কার্যকরী সভাপতি জয়মঙ্গল ও তাঁর অনুগামীরা। যদিও তৃণমূলের তরফে এই খুনের ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+