অনুব্রত-র পুরোহিত সম্মেলনে যোগ দিয়েও, আন্দোলনে নামার হুমকি পুরোহিতদের একাংশের

আন্দোলনে নামার হুমকি দিলেন পুরোহিতরা। সোমবার বোলপুরের পুরোহিত সম্মেলনে যোগ দিলেও, কিছু প্রাপ্তির আশায় গিয়েছিলেন তারা। বলেছেন বিজেপি ডাকলে তাদের সভাতেও যাবেন তাঁরা।

আন্দোলনে নামার হুমকি দিলেন পুরোহিতরা। সোমবার বোলপুরের পুরোহিত সম্মেলনে যোগ দিলেও, কিছু প্রাপ্তির আশায় গিয়েছিলেন তারা। তা না হওয়ায় একরকম ১৫ দিনের সময় দিয়েছেন পুরোহিতরা। বলেছেন বিজেপি ডাকলে তাদের সভাতেও যাবেন তাঁরা।

অনুব্রত-র পুরোহিত সম্মেলনে যোগ দিয়েও, আন্দোলনে নামার হুমকি পুরোহিতদের একাংশের

বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ঘটা করে পুরোহিত সম্মেলনের আয়োজন করেছিলেন সোমবার। পুরোহিতদের কেউ কেউ মঞ্চে উঠে অনুব্রত মণ্ডলকে ধন্যবাদও দেন। কিন্তু প্রাপ্তি যোগ বলতে গীতা, নামাবলী, রামকৃষ্ণ, সারদা, বিবেকানন্দর ছবি এবং বিবেকানন্দর অমৃতবাণী।

সোমবার অনুব্রত মণ্ডলের ডাকা পুরোহিত সম্মেলনে হাজির হয়েছিলেন বোলপুর ছাড়াও, আশপাশের এলাকার পুরোহিতরা। অনেকে গিয়েছিলেন পাশের জেলা থেকেও। সম্মেলনে যাওয়া অনেক পুরোহিত ভেবেছিলেন, তাঁদের জন্য ভাতার ঘোষণা করা হবে। কিন্তু তা না হয়ে, মঞ্চ থেকে রাজনৈতিক বার্তাই দেন অনুব্রত মণ্ডল। এমনটাই বলছেন সেখানে হাজির হওয়া পুরোহিতদের একাংশ।

সোমবার অনুব্রত মণ্ডল বীরভূমের পুরোহিত সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে বিজেপি পার্টিকে জল্লাদবাহিনী বলে কটাক্ষ করেন। দ্ব্যর্থহীন ভাষায় তিনি বলেন, 'যদি হিন্দুত্ব শিখতে হয় শিখব আপনাদের মতো পুরোহিতদের কাছে, জল্লাদবাহিনীর কাছে হিন্দুত্ব শিখব না।''

তৃণমূলের তরফে দাবি, জনসংযোগ বাড়াতেই এই অভিনব উদ্যোগ নেন অনুব্রত মণ্ডল। এদিন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আক্রমণ না করলেও, এদিনও যে অনুব্রতর নিশানায় যে বিজেপিই ছিল, তাও বুঝিয়ে দিয়েছেন পরতে পরতে। বিজেপির কাছে হিন্দুত্ব শিখবেন না বলে যুক্তি খাড়া করে জানিয়েছেন, 'আমার বাড়িতে ৪০০ বছরের প্রাচীন দুর্গাপুজো হয়, চারটে শিব মন্দির রয়েছে আমাদের।'

অনুব্রত-র পুরোহিত সম্মেলনে যোগ দিয়েও, আন্দোলনে নামার হুমকি পুরোহিতদের একাংশের

পুরোহিতদের একাংশের অভিযোগ, মুখ্যমন্ত্রী ইমাম ভাতা, মোয়াজ্জেম ভাতার পক্ষে হলেও পুরোহিত ভাতার পক্ষে নন। পুরোহিতদের নিয়ে রাজনীতি করছেন অনুব্রত মণ্ডল। পুরোহিতদের বক্তব্য, তাঁরা গরিব মানুষ পুজো করে তাঁদের পেট চলে। সব দলের নেতা-কর্মীদের বাড়িতেই তাদের যেতে হয়। যখন যে ডাকে, তার দিকে যেতে হয়। এমনকি বিজেপি পুরোহিত সম্মেলন করলে সেখানেও তাঁরা যাবেন বলেও জানিয়েছেন উপস্থিত পুরোহিতদের একাংশ।

পুরোহিতদের একাংশ উজ্জীবিত হলেও, অনেকেই আশাহত। তাঁরা বলেন, নতুন প্রজন্মের কেউই এই পেশায় যেতে চাইছেন না। অনেকে অনেক ভাতা পেলেও পুরোহিতদের দিকে কারও নজর নেই বলেও অভিযোগ করেন তাঁরা। এমন কী কোনও আশ্বাসও জোটেনি। নিজেদের মধ্যে আলোচনা করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন পুরোহিতদের এই অংশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+