শিক্ষক ও সাধারণ মানুষের ওপর হামলা! ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বুদ্ধিজীবীদের

রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষকদের ওপর পুলিশের লাঠি চালনার নিন্দা করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বুদ্ধিজীবীদের একাংশ।

রাজ্যের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষকদের ওপর পুলিশের লাঠি চালনার নিন্দা করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বুদ্ধিজীবীদের একাংশ। শান্তিপূর্ণ উপায়ে হওয়া শিক্ষক বিক্ষোভে অগণতান্ত্রিক উপায়ে পুলিশ লাঠি চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। চিঠিতে যাঁরা সই করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন অপর্ণা সেন, কৌশিক সেন, বোলান গঙ্গোপাধ্যায়রা।

শিক্ষক ও সাধারণ মানুষের ওপর হামলা! ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়েছে মুখ্যমন্ত্রীকে চিঠি বুদ্ধিজীবীদের

চিঠিতে ১৭ অগাস্ট কল্যাণীতে পার্শ্বশিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ এবং গ্রেফতারের উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ১৯ অগাস্ট সুবোধ মল্লিক স্কোয়ারে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পার্টটাইম শিক্ষকদের অনশন ধর্মঘট পুলিশ বন্ধ করে দেয় বলে অভিযোগ করেছেন তাঁরা। শিক্ষাদানের সঙ্গে যাঁরা যুক্ত রয়েছেন, সেই ধরনের মানুষজনের ওপর হামলাকে কঠোর সমালোচনা করা হয়েছে।

চিঠিকে দমদমে নাট্যকর্মী শুভঙ্কর দাস শর্মার ওপর হামলারও নিন্দা করা হয়েছে। রাজ্য প্রশাসনের কাছে এই ধরনের ঘটনায় যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+