তমলুকে শ্লীলতাহানির শিকার বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী

স্থানীয় সূত্রে খবর, তমলুকে শতদল সংঘের একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা থেকে এসেছিলেন ওই অভিনেত্রী। স্টার জলসা চ্যানেলে সম্প্রচারিত একটি মেগা ধারাবাহিকে অভিনয়ের সুবাদে বাংলার ঘরে-ঘরে তিনি পরিচিত মুখ। সুতরাং ভিড় হবে ধরে নিয়েই প্রচুর নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল।
কিন্তু যে উদ্যোক্তাদের আহ্বানে তিনি এসেছিলেন, তাঁদেরই লালসার শিকার হতে হয় অভিনেত্রীকে। অভিযোগ, গ্রিন রুমে তিনি যখন পোশাক বদল করছিলেন, সেই সময় ক্লাবের দুই কর্তা জোর করে ঢুকে পড়ে। তাঁর হাত ধরে টানাটানি করা হয়, কোলে তুলে নেওয়ার চেষ্টা করা হয়। তিনি চিৎকার শুরু করলে লোকজন ছুটে এসে উদ্ধার করে।
ঘটনাটি সঙ্গে সঙ্গে জানানো হয় তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারীকে। পৃথকভাবে থানায় অভিযোগ জানান ওই অভিনেত্রী। পুলিশি সক্রিয়তার খবর পেয়ে গা-ঢাকা দেন দুই অভিযুক্ত। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।












Click it and Unblock the Notifications