আজব ভোট-চিত্র! বুথে দলে দলে বসে থাকা নির্বাচনী এজেন্টরাই জানেন না প্রার্থীর নাম
ভোটের দিন ক্যামেরায় ধরা পড়ে নানা আজব চিত্র। বাদ যায়নি পঞ্চম দফার ভোট। এদিন এমন একাধিক এজেন্টকে পাওয়া গেল, যাঁরা বুথে বসেছেন,কিন্তু প্রার্থীর নাম জানেন না।
ভোটের দিন ক্যামেরায় ধরা পড়ে নানা আজব চিত্র। বাদ যায়নি পঞ্চম দফার ভোট। এদিন এমন একাধিক এজেন্টকে পাওয়া গেল, যাঁরা বুথে বসেছেন, কিন্তু প্রার্থীর নাম জানেন না। এই চিত্র ধরা পড়েছে হাওয়ার শিবপুরের কাসুন্দিয়া বালিকা বিদ্যালয়ে।

হাওড়া লোকসভার শিবপুর বিধানসভায়র ১৫৭ নম্বর বুথ। কাসুন্দিয়া বালিকা বিদ্যালয়। এই স্কুলে বুথ রয়েছে ছটি। বেশিরভাগেই ভিড় করে রয়েছেন নির্দলপ্রার্থীর এজেন্টরা। ক্যামেরার সামনে নিজেদের নাম জানালেন, কিন্তু নিজেরা কোন প্রার্থীর এজেন্ট তা জানাতে পারেননি। অভিযোগ, ক্যামেরা একবার সরে যাওয়ার পর প্রিসাইডিং অফিসার প্রার্থীর নাম বলে পোলিং এজেন্টদের সাহায্য করেন।












Click it and Unblock the Notifications