RG Kar Hospital Death Case: ভিডিও ঘিরে তোলপাড় রাজনীতি! মারাত্মক অভিযোগ অভয়ার বাবা-মা'য়ের
RG Kar Hospital Death Case: আরজি কর -কাণ্ডে তোলপাড় বাংলা সহ গোটা দেশ। প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন। এমনকি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও একাধিক বিতর্ক রয়েছে। আর এর মধ্যেই পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ নির্যাতিতার পরিবারের। 'অভয়া'র দেহ যখন ঘরে শায়িত রয়েছে সেই সময় পুলিশের বিরুদ্ধে টাকা দেওয়ার অভিযোগ। ঘরে ঢুকে বান্ডিল হাতে পুলিশ টাকার কথা বলেছে বলে অভিযোগ বাবার।
আর এহেন অভিযোগ ঘিরে একেবারে সরগরম রাজ্য রাজনীতি। পুলিশের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে নাগরিক সমাজ। যদিও পুলিশের তরফে একটি পালটা ভিডিও দেওয়া হয়েছে। যেখানে টাকার প্রস্তাব দেওয়া হয়নি বলে বলতে শোনা যাচ্ছে নির্যাতিতার মা-বাবাকে। শুধু পুলিশ নয়, তৃণমূলের তরফেও সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বিভিন্ন ধরনের প্রশ্ন তোলা হচ্ছে (RG Kar Hospital Death Case)।

এমনকি তৃণমূল ভবনেও সেই ভিডিও দেখান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। আর তা দেখিয়ে তাঁর দাবি, ভিডিওটি বাবা-মা'য়ের। যেখানে তাঁরা টাকা না দেওয়ার কথা বলছেন বলে দাবি করেন মন্ত্রী। যদিও সামনে আসা সেই ভিডিও'র সত্যতা যাচাই করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বাংলা। তবে এই ভিডিও নিয়ে চাঞ্চল্যকর দাবি অভয়ার বাবা-মা'য়ের।
এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তাঁরা জানিয়েছেন, যে ভিডিও দেখানো হয়েছিল তা জোর করে করানো হয়। শুধু তাই নয়, অভয়ার নিথর দেহ যখন শোয়ানো ছিল বাড়িতে সেই সময় টাকার প্রস্তাব দেন ডিসি নর্থ। বিষয়টি আমাদের খুবই মর্মান্তিক বলে মনে হয়েছিল বলে ওই সংবাদমাধ্যমকে সাক্ষাতকারে জানান অভয়ার বাবা।
শুধু তাই নয়, তিনি জানান, বিষয়টি এতটাই খারাপ লেগেছিল যে শুধু বলেছিলাম, আপনার কাঁধের আইপিএস লেখাটা পেতে যে কষ্ট হয়, আমার মেয়ে তার চেয়েও কষ্ট করে এই জায়গায় পৌঁছেছে। সুতরাং টাকার লোভ দেখানো নিয়ে সেই সময়েই প্রশ্ন তুলেছিলেন বলে দাবি। এমনকি ওই ভিডিও করতে বাধ্য করা হয়েছিল বলেও দাবি বাবা-মা'য়ের।
নির্যাতিতার মা বলেন, ওই ভিডিওয় বলতে বাধ্য হয়েছিলাম। পুলিশের হাতে তদন্ত ছিল। এমনকি সেদিন খুব শরীর খারাপ ছিল। জোর করে তুলে ভিডিও করানো হয় বলে দাবি। আর এহেন দাবি ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
টাকা?
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 5, 2024
অভিযোগ মারাত্মক।
টাকা কিংবা টাকা নয়, দুরকম ভিডিওই প্রকাশ্যে।
কৌতূহল, টাকার অভিযোগটা সিবিআইকে দেওয়া বয়ানে ছিল কি না। না থাকলে, কেন এত বড় অংশটা সিবিআইকে বলা হয়নি? আর যদি বলা হয়ে থাকে, তাহলে সিবিআই এতদিনে সংশ্লিষ্ট অফিসারকে জিজ্ঞাসা করল না কেন?
যদিও এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ লিখছেন, ''টাকা? অভিযোগ মারাত্মক। টাকা কিংবা টাকা নয়, দুরকম ভিডিওই প্রকাশ্যে। কৌতূহল, টাকার অভিযোগটা সিবিআইকে দেওয়া বয়ানে ছিল কি না। না থাকলে, কেন এত বড় অংশটা সিবিআইকে বলা হয়নি? আর যদি বলা হয়ে থাকে, তাহলে সিবিআই এতদিনে সংশ্লিষ্ট অফিসারকে জিজ্ঞাসা করল না কেন''?












Click it and Unblock the Notifications