ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তাল কেশপুর, ফিরে আসছে দুই দশক আগের স্মৃতি

ফের রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে ‌পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকায়।

ফের রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে ‌পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর এলাকায়। গতকাল কেশপুর এলাকায় বিজেপি মিছিল করে ও পুলিশ এবং তৃণমূল কংগ্রেসকে পুরো পরিস্থিতির জন্য দায়ী করে। আর তার পরদিনই ফের উত্তপ্ত হয়ে ওঠে কেশপুর।

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তাল কেশপুর, ফিরে আসছে দুই দশক আগের স্মৃতি

এদিন সংঘর্ষ হয় কেশপুর এলাকায় শেকাটি গ্রামে। তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ‌সময় বোমাবাজির ঘটনা ঘটে। চলে ‌গুলিও। তৃণমূল কংগ্রেসের দাবি তাদের দলের অন্তত পাঁচ‌জন‌ আহত হয়েছে। বিজেপি দাবি করে তৃণমূল কংগ্রেসের হামলা চালায় এতে তাদের দলের তিন জন আহত হয়েছে।

বিজেপি কর্মীদের অভিযোগ, তাদের বাড়ি লক্ষ্য করে গুলি ও বোমা ছুঁড়ে তৃণমূল কংগ্রেসের লোক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এলে পুলিশকে ঘিরে ‌বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। সেই সময় ‌পুলিশ লাঠিচার্জ করে। এলাকা থেকে ‌গুলির খোলও উদ্ধার করে পুলিশ।

এর পাশাপাশি এদিন দুটি দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে কেশপুর থানার দোগাছিয়াতেও। সব মিলিয়ে থমথমে কেশপুর। তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে অপরকে ‌দায়ী‌ করছে। লোকসভা নির্বাচনের সময় থেকেই কেশপুর এলাকা‌ বারে বারে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হচ্ছে। চলছে মিছিল, পাল্টা ‌মিছিল।

লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস লিড পেলেও এলাকায় নিজের ‌প্রভাব বাড়াচ্ছে ‌বিজেপি। রবিবার কেশপুর এলাকায় মিছিল করেছে ‌তৃনমূল‌‌ । মঙ্গলবার মিছিল করেছে ‌বিজেপি। তার মধ্যে সোমবার দু'দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন ‌ফের সংঘর্ষের ঘটনা ঘটে। সব কিছু দেখে ‌আতঙ্কিত এলাকার লোকজন।

দুই দশক আগেও এই এলাকা‌ রাজনৈতিক সংঘর্ষের জেরে ‌উত্তপ্ত ও উত্তাল ‌ছিল। তখন ‌সংঘর্ষ হত‌ সিপিএমের ‌সাথে‌ তৃণমূল কংগ্রেসের। এখন আবার সেই একই জিনিষ ফিরে আসছে কেশপুর এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+