দ্বিতীয় দফার ভোটে বাঁকুড়ায় লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে কোন দলের পাল্লা ভারী, পরিসংখ্যান একনজরে
দ্বিতীয় দফার ভোটে বাঁকুড়ায় লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে কোন দলের পাল্লা ভারী, পরিসংখ্যান একনজরে
রাত পোহালেই বাংলায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হবে। এই ভোটগ্রহণ পর্বে, পশ্চিম মেদিনীপুরের ৯ টি আসন, পূর্ব মেদিনীপুরের ৯ টি আসন। বাঁকুড়ার ৮ টি ও দক্ষিণ ২৪ পরগনার ৪ টি আসনে হাইভোল্টেজ ভোটের লড়াই শুরু হবে।

বাঁকুড়ায় কোন হাওয়া?
২০১৯ লোকসভা ভোটে বাঁকুড়া জুড়ে বিজেপির রমরমা ছিল। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত তালডাংড়া ও বাঁকুড়া দুই বিধানসভাতেই গেরুয়া পতাকা দাপটের সঙ্গে উড়েছে। তালড্যাংড়ায় বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৮৭ হাজারের উপর। সেখানে তৃণমূল ৬৫ হাজারের কিছু বেশি ভোটে থেমে যায়। বামেদের দখলে ছিল ১৫,১৪৩ টি ভোট। বাঁকুড়া আসনেও তৃণমূলকে টেক্কা দিয়ে বিজেপি এগিয়ে যায়। বিজেপি সেখানে প্রায় ১ লাখের বেশি ভোট পেয়েছিল।

বাকি বিধানসভা আসনে হাওয়া কেমন ছিল?
দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্বে বিষ্ণুপুর লোকসভা আসনের আওতায় রয়েছে ওন্দা, কোতুলপুর, ইন্দাস, বড়জোড়া,সোনামুখী ও বিষ্ণুপুর বিধাসভা কেন্দ্র। সেক্ষেত্রে বড়জোড়া আসনে ২০১৯ লোকসভা ভোটে বিজেপি এগিয়ে যায়। তৃণমূল ছিল প্রায় ১০ হাজারের মতো ভোটে পিছিয়ে।

ওন্দা থেকে সোনামুখীর পরিস্থিতি
বাঁকুড়ার ওন্দা আসনে বিজেপি এগিয়ে যায়। তৃণমূসের সঙ্গে তাদের ফারাক প্রায় ২০ হাজারের মতো ভোটের কাছাকাছি ছিল বলে জানা যায়। সিপিএম সেখানে ৮,৮৮৬ টি ভোট পায়। বিষ্ণুপুরেও বিজেপির দাপট ছিল অব্যাহত। কোতুলপুর ও ইন্দাসেও বিজেপির জয়জয়কার ছিল। সোনামুখী আসনে বিজেপি পেয়েছিল প্রায় এক লাখের কাছাকাছি ভোট পায়। তৃণমূল সেখানে ৭৫ হাজারের কিছু বেশি ভোট পেয়েছিল ২০১৯ লোকসভা নির্বাচনে।

২০১৬ বিধানসভার ফলাফল
২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়ার ১২ আসনের মধ্যে ৭ টি জেতে তৃণমূল কংগ্রেস। ৩ টি পায় বামেরা।২ টি আসনে ইউপিএ জোটের পদপ্রর্থীরা জেতেন।












Click it and Unblock the Notifications