Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

রাজনৈতিক হেনস্থা, রুজিরার পাশে শশী পাঁজা, জড়িতদের ইডি ডাকছে, পাল্টা দিলীপ

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির জেরার মুখোমুখি রুজিরা বন্দ্যোপাধ্যায়। দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পথে। জেরা চলছে সিজিও কমপ্লেক্সে। রুজিরার পাশে আছে তৃণমূল কংগ্রেস। রুজিরার পক্ষেই সওয়াল করেছেন মন্ত্রী শশী পাঁজা। এদিকে দিলীপ ঘোষ এই বিষয়ে পরিষ্কার মন্তব্য করেননি।

নিয়োগ দুর্নীতিতে ডাকা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় জায়া রুজিরাকে। আজ বুধবার বেলা ১১ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে যান রুজিরা৷ লিপস এন্ড বাউন্ডস কোম্পানির প্রাক্তন ডিরেক্টর পদে নাম আছে রুজিরার। এই সংস্থায় শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা গিয়েছে বলে অভিযোগ। সেই হিসেবে রুজিরালে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

Dilip Ghosh and Shashi Panja

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোটা পরিবারকে আলাদা দিনে ডেকে পাঠিয়েছিল ইডি। রাজনৈতিক চক্রান্ত বলেই মনে করছেন তৃণমূল নেতৃত্ব। দল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছে। রুজিরার পাশে এদিন দাঁড়িয়েছেন রাজ্যের শশী পাঁজা। অভিষেক ও তাঁর পরিবারের সঙ্গে রাজনৈতিক খেলা চলছে বলে মন্ত্রীর অভিযোগ।

শশী পাঁজার কথায়, রাজনৈতিকভাবে হেনস্থা করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে। গোটা বিষয়টা নিয়ে একটা খেলা চলছে। বিজেপি নেতাদের কথা থেকেই সেইসব বোঝা যায়। ইডি ও সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা কি খেলনা? রাজনৈতিক প্রতিহিংসায় তাদের ব্যবহার করা হচ্ছে৷

রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জেরা করছে ইডি। এই বিষয়ে শশী পাঁজা তাঁকেই সমর্থন করেছেন। গোটা বিষয়টি রুজিরার আইনজীবী দেখছেন। মিডিয়া ট্রায়ালে মানহানির অভিযোগও করছেন রুজিরা। অভিষেক জায়াকে কী ধরনের প্রশ্ন করা হচ্ছে? সেই নিয়ে চর্চা চলছে।

লিপস এন্ড বাউন্ডস সংস্থার সঙ্গে কতটা জড়িত তিনি। সংস্থায় টাকার উৎস কী? কোন ধরনের কাজকর্ম হয় ওই সংস্থায়। চাকরি বিক্রির টাকা ওই সংস্থায় যেত বলে অভিযোগ উঠেছে। এই সম্পর্কে রুজিরা কতটা জানেন? ডিরেক্টর পদে ছিলেন তিনি। সেই পদে তিনি কী ধরনের কাজকর্ম করতেন। এইসব বিষয় জেরায় উঠতে পারে। এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে।

রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডির জেরার বিষয়ে খুব একটা স্পষ্ট কথা বলেননি দিলীপ ঘোষ। বিজেপি সাংসদ জানিয়েছেন, আজকাল বেশিরভাগ নেতাই দুর্নীতিগ্রস্ত। দীর্ঘদিন ধরে রাজ্যে দুর্নীতি হয়েছে। যাদের জড়িত মনে করা হচ্ছে, তাদের ডেকে পাঠাচ্ছে কেন্দ্রীয় সংস্থা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+