শ্রীনু খুনে রাজনৈতিক তরজা তুঙ্গে, তৃণমূলের তির ধেয়ে আসায় সিবিআই তদন্ত দাবি দিলীপের
খড়গপুরের মাফিয়া ডন শ্রীনু খুনে রাজনৈতিক তরজা তুঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির। তৃণমূলের দাবি, এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে বিজেপিই।
পশ্চিম মেদিনীপুর , ১৩ জানুয়ারি : খড়গপুরের মাফিয়া ডন শ্রীনু খুনে রাজনৈতিক তরজা তুঙ্গে তৃণমূল কংগ্রেস ও বিজেপির। তৃণমূলের দাবি, এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে বিজেপিই। অভিযোগের তির বিজেপি-র রাজ্য সভাপতি খোদ দিলীপ ঘোষের দিকে। খড়গপুরের বিধায়ক বিজেপির রাজ্য সভাপতির অঙুলিহেলনেই ওইদিন বন্দুকবাজ হামলা চালানো হয় তৃণমূল পার্টি অফিসে।
বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অবশ্য সমূলে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের এই অভিযোগ। তিনি বলেন, ওঁদের পার্টি অফিসে এই হামলার পিছনে রয়েছে তৃণমূলেরই একটা অংশ। আমরা এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করছি। সিবিআই তদন্ত করলেই স্পষ্ট হয়ে যাবে, কী কারণে এই খুন ও কারা রয়েছে এই খুনের পিছনে?

উল্লেখ্য, রামবাবুর যাবজ্জীবন কারাদণ্ডের পরই উত্থান শ্রীনুর। বিজেপির ছত্রছায়ায় থেকেই ধীরে ধীরে খড়গপুরের বেতাজ বাদশা হয়ে ওঠেন শ্রীনু। গত পুরভোটে বিজেপি-র পয়লা নম্বর সৈনিক ছিলেন এই শ্রীনিবাস নাইডু। কিন্তু শ্রীনু ২০১৬ বিধানসভা নির্বাচনের আগে বিজেপি সঙ্গ ত্যাগ করে রাজ্যের শাসকদলে নাম লেখান।
তাঁর স্ত্রী বিজেপি-র টিকিটে কাউন্সিলর হন ১৮ নম্বর ওয়ার্ডে। তিনিও স্বামীর সঙ্গে তৃণমূলে যোগ দেন। শ্রীনুর শাগরেদ ও তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি, শ্রীনু দল ছাড়ার পর থেকেই বিজেপি থেকে হুমকি দেওয়া হত। শ্রীনুর এই দলবদল কিছুতেই মানতে পারেনি বিজেপি। তাই বদলা নিতে এই খুন। খোদ দিলীপবাবুকেই এই হত্যাকাণ্ডের নায়ক বলে অভিহিত করে তৃণমূল নেতৃত্ব।
দিলীপবাবুর দাবি, হাস্যকর অভিযোগ তৃণমূলের। তাঁদের কোনও নেতা-কর্মীও এই ঘটনার সঙ্গে জড়িত নন। আমরা এই খুনের তদন্ত সিবিআই তদন্ত দাবি করছি। সিবিআই তদন্ত করে এই খুনের প্রকৃত কারণ উদ্ঘাটন করা হোক।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications