কেশপুরের পর এবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের নানুর, গ্রেফতার ৪ বিজেপি কর্মী

কেশপুরের পর এবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের নানুর, গ্রেফতার ৪ বিজেপি কর্মী

ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তাল বীরভূমের নানুর। গতকাল রাত থেকে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি-র মধ্যে। দুই তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা বিজেপি কর্মীরা মারধরের অভিযোগ করেছেন তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি করার অপরাধে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ।

কেশপুরের পর এবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের নানুর, গ্রেফতার ৪ বিজেপি কর্মী

একুশের ভোট এগিয়ে আসতেই রাজ্যের একাধিক জায়গায় রাজনৈতিক হিংসা শুরু হয়ে গিয়েছে। শুক্রবার সকাল থেকে উত্তাল হয়ে উঠেছে পশ্চিম মেদিনীপুরের কেশপুর। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন হয়েছেন এক কিশোর সহ ২ জন। অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস নেতার বিরুদ্ধে। গ্রাম পঞ্চায়েত সদস্যের পারিবারিক বিবাদের কারণেই এই ঘটনা বলে দাবি করা হচ্ছে। যদিও তৃণমূলের অভিযোগ বিজেপি কর্মীরাই বোমাবাজি করেছে।

অন্যদিকে বীরভূমের নানুরে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের সংঘাতে সকাল থেকে রণক্ষেত্রের চেহারা নিয়েছে। গ্রামে পুলিসি টহল চলছে। রাজনৈতিক দিক থেকে বরাবরই নানুরে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাম আমল থেকে চলছে এই হিংসার ঘটনা। শুক্রবার সকাল থেকে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় ৪ বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিস। পুরো ঘটনাই তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের কারণে হয়েছে বলে পাল্টা দাবি বিজেপির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+