রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী, গুলিবিদ্ধ ২ তৃণমূল কর্মী, গোষ্ঠী দ্বন্দ্বের জের দাবি বিজেপির

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বাসন্তী, গুলিবিদ্ধ ২ তৃণমূল কর্মী, গোষ্ঠী দ্বন্দ্বের জের দাবি বিজেপির

একুশের ভোট যত এগিয়ে আসছে তত শাসক দলে গোষ্ঠী দ্বন্দ্ব মাথা চারা দিচ্ছে। বুধবার রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর পায়ে গুলি করার অভিযোগ উঠেছে দুই যুব তৃণমূল কংগ্রেস কর্মীকে। আশঙ্কাজনক অবস্থায় চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে তারা।

বাসন্তীতে গোষ্ঠী সংঘর্ষ

বাসন্তীতে গোষ্ঠী সংঘর্ষ

গতকাল রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। শিমূলতলায় বাইকে করে যাচ্ছিলেন দুই যুব তৃণমূল কংগ্রেস নেতা। তাঁদের বাইক থামিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। প্রথমে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। তারপরে গুলি করে জনা কয়েক যুবক পালিয়ে যায় বলে অভিযোগ।

আশঙ্কাজনক দুই তৃণমূল কর্মী

আশঙ্কাজনক দুই তৃণমূল কর্মী

আশঙ্কা জনক অবস্থায় ইজাজ আহমেদ ও রশিদ আলিকে প্রথমে ক্যানিং হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হসে তাঁদের চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও উত্তপ্ত হয়ে রয়েছে এলাকায় টহল দিচ্ছে পুলিস। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।

সিপিএমের মদতে হামলা চালানোর অভিযোগ

সিপিএমের মদতে হামলা চালানোর অভিযোগ

গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। তাঁদের পাল্টা অভিযোগ সিপিএম এবং আরএসপির মদতেই হামলা চালানো হয়েছে তৃণমূল কংগ্রেসের উপর। গত কয়েক বছর ধরে এভাবেই তৃণমূল কংগ্রেসের উপর হামলা চালাচ্ছে সিপিএম।

থমথমে বাসন্তি

থমথমে বাসন্তি

ঘটনার পর থেকে থমথমে হয়ে রয়েছে বাসন্তি, গোসাবা, শিমূলতলা সহ একাধিক জায়গায়। গত কয়েকদিন ধরেই রাজ্যের একাধিক জায়গায় শাসক দলের গোষ্ঠী সংঘর্ষ মাথা চারা দিয়েছে। এই নিয়ে বিজেপিও তৃণমূল কংগ্রেসের দুর্বলতা নিয়ে অভিযোগ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+