পদ্মশিবিরের জয়ের খবর আসতেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বীরভূম

গণনার দিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় একাধিক রাজনৈতিক উত্তেজনার খবর আসতে থাকে। রাজাহরহাট থেকে চোপড়া , একাধিক জায়গায় উত্তেজনার খবর উঠে আসতে থাকে।

গণনার দিন সকাল থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় একাধিক রাজনৈতিক উত্তেজনার খবর আসতে থাকে। রাজারহাট থেকে চোপড়া , একাধিক জায়গায় উত্তেজনার খবর উঠে আসতে থাকে। বেলা গড়াতেই ভোটের ফলাফল খানিকটা স্পষ্ট হয়। এরই মধ্যে খবর আসতে থাকে, কেষ্টরগড় বীরভূমে ময়ূরেশ্বর ,মল্লারপুর সহ বেশ কিছু জায়গায় ফুটছে পদ্মফুল! এরপরই পাল্টাতে থাকে বীরভূমের রাজনৈতিক চিত্র।

পদ্মশিবিরের জয়ের খবর আসতেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত বীরভূম

সূত্রের খবর, বীরভূমের মল্লারপুরে গণনাকেন্দ্রের সামনেই বিজেপি-তৃণমূলের সংঘর্ষ শুরু হয়ে যায়। জমায়েত আগে থেকেই ছিল। বেলা বাড়তেই ভোটের ফল আসতেই শুরু হয়ে যায় বেড়ে যায় রাজনৈতিক তাপ উত্তাপ। এলাকার দোকানপাট, রাস্তায় দাঁড় করানো সাইকেলে চলে অবাধ ভাঙচুর। বাঁশ নিয়ে দু'পক্ষের মধ্যে ব্যাপক ভাঙচুর, লাঠালাঠি চলে। দুই শিবিরই একে অপরের দিকে বাঁশ নিয়ে তেড়ে যায় বলে খবর। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমত হিমশিম খায় পুলিশ। জমায়েত সরাতে লাঠিচার্জ করতে বাধ্য হয় বীরভূম পুলিশ। বীরভূমের মল্লারপুরের পরিস্থিতি এখন উত্তপ্ত। এলাকায় পুলিসি টহল। উল্লেখ্য, বীরভূমের ৪২টি আসনের মধ্যে ৪১টি জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল। তবে, বীরভূমের ময়ূরেশ্বরের মল্লারপুর-১ এবং মহম্মদবাজারের গণপুর- এই ২টি গ্রাম পঞ্চায়েত দখল করেছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+