যান নিয়ন্ত্রণ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশকর্মীরই
দুর্গাপুরের গোপালমাঠের কাছে ২ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক পুলিশ আধিকারিকের।
দুর্গাপুরের গোপালমাঠের কাছে ২ নম্বর জাতীয় সড়কে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক পুলিশ আধিকারিকের। শনিবার রাতে এই ঘটনায় মৃত্যু হয়েছে ওয়ারিয়া ফাঁড়ির সাব ইন্সপেক্টর তপন মাজির। পুলিশ জানিয়েছে, যে গাড়ি তাঁকে ধাক্কা মারে চালক সহ সেই গাড়ি আটক করা হয়েছে।

শনিবার রাতে ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করার সময় এই পুলিশ অফিসার দেখেন যে একটি ট্রেলার থেকে কয়েকটি তারের কয়েল পড়ে গিয়েছে। তা তুলতে ওই লরি চালক রাস্তার ওপর গাড়ি থামিয়ে দেন। ফলে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়।
কিন্তু একটা পিক আপ ভ্যান জোরে গাড়ি চালিয়ে সামনে চলে আসে এবং তপন মাজিকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আহত তপন মাজিকে অন্য পুলিশ কর্মীরা হাসপাতালে নিয়ে যাযন। তবে শেষ রক্ষা হয়নি। সেখানে মৃত বলে ঘোষণা করা হয় এই পুলিশ কর্মীকে।












Click it and Unblock the Notifications