চুরির টাকার ভাগ নেয় পুলিশ! ধুন্ধুমার রামপুরহাটে

রামপুরহাট, ২৬ সেপ্টেম্বর : পিঠে উত্তম-মধ্যম পড়তেই বেরিয়ে এল সত্যিটা। চুরির টাকার ভাগ নেয় পুলিশও! অমনি শুরু হয়ে গেল ধুন্ধুমার। জনতার হাতে প্রহৃত হলেন 'অভিযুক্ত' পুলিশ অফিসার। স্রেফ চোরের কথার উপর ভিত্তি করেই পুলিশের গাড়িতে চলল যথেচ্ছে ভাঙচুর। রবিবার চাঞ্চল্যকর এই ঘটনা বীরভূমের রামপুরহাটে।

শনিবার রামপুরহাটের মাদ্রাসাপাড়া থেকে একটি বাইক চুরি হয়। বাইকটি আরিফুদ্দিন নামে এক ব্যক্তির। পরদিন অর্থাৎ রবিবার সকালে রামপুরহাট স্টেশনের কাছে একটি গ্যারাজে খোঁজ মেলে বাইকটির। অদ্যাবধি পরেই বাইক চুরির অভিযোগে ধরা পড়ে যায় মিঠুন মণ্ডল নামে স্থানীয় এক ব্যক্তি। ক্ষিপ্ত জনতা বেধড়ক মারধর করে তাকে। জনতা-জনার্দনের সেই প্রহারের মধ্যেই ধৃত চোর বলে বসে, প্রতিটি চুরির বখরা দিতে হয় রামপুরহাটের পুলিশকে। ব্যস, রোষানল আর যায় কোথায়! পুলিশ ঘটনাস্থলে আসতেই বেধে যায় লঙ্কাকাণ্ড।

চুরির টাকার ভাগ নেয় পুলিশ! ধুন্ধুমার রামপুরহাটে

চোর ধরতে গিয়ে কি না জনতার হাতেই 'বন্দি' পুলিশ। শুধু কি বন্দি, জনতার হাতে আক্রান্ত হন খোদ পুলিশ অফিসার। পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। 'অভিযুক্ত' পুলিশ আধিকারিকের নাম দীপক ঘোষ।

পুলিশকে ঘিরে এই জনরোষের কথা শুনে ঘটনাস্থলে আসে রামপুরহাট থানার আইসি। তিনি প্রতিশ্রুতি দেন, দোষীদের কোনওভাবেই ছাড়া হবে না, তারপরই পুলিশকে 'মুক্ত' করা হয়। চোর সন্দেহে আটক যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+