দিলীপের মিছিল আটকাতে ধুন্ধুমার কাণ্ড! পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সুকান্তের

হাওড়া ময়দান থেকে বিজেপি রাজ্য সভাপতির নেতৃত্বে মিছিল শুরু হয়। কিছুটা এগোতেই তা আটকে দেয় বলে অভিযোগ। অন্যদিকে দিলীপ ঘোষের মিছিল আটকাতেই একেবারে ধন্ধুমার-কাণ্ড। তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, পালটা প্রতিরোধ হবেই। এই মুহূর্তে বিশা

বিজেপির নবান্ন অভিযান ঘিরে একেবারে ধন্ধুমার কাণ্ড। একেবারে রণক্ষেত্র চেহারা সাঁতরাগাছি। আর এর মধ্যেই সুকান্ত মজুমদারের মিছিল আটকালো পুলিশ। হাওড়া ময়দান থেকে বিজেপি রাজ্য সভাপতির নেতৃত্বে মিছিল শুরু হয়। কিছুটা এগোতেই তা আটকে দেয় বলে অভিযোগ। অন্যদিকে দিলীপ ঘোষের মিছিল আটকাতেই একেবারে ধন্ধুমার-কাণ্ড।

পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ সুকান্তের

তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, পালটা প্রতিরোধ হবেই। এই মুহূর্তে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

জানা গিয়েছে, একেবারে চারপাশ ঘিরে আজ মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। সেই মতো একের পর এক মিছিল বের হয়। কলেজ স্ট্রিট থেকে মিছিল দিলীপ ঘোষের নেতৃত্বে বের হয় মিছিল। আর তা হাওড়া ফরসোর রোড হয়ে নবান্নের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আর সেখানেই পুলিশ দিলীপ ঘোষের মিছিল আটকে দেয়। আর তা আটকে দেওয়া মাত্র একেবারে রণক্ষেত্র বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ব্যাপক ইটবৃষ্টি। এমনকি পুলিশকে টার্গেট করে কাচের বোতল ছোঁড়া হয় বলেও অভিযোগ।

ঘটনাউয় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে বিজেপিরও বেশ কয়েকজন আহত বলে খবর। অন্যদিকে ধর্নায় বসলেন সুকান্ত মজুমদার। হাওড়া ময়দান থেকে মিছিল শুরু হতেই আটকে দেওয়া হয়। আর তা আটকে দেওয়া হতেই অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন বিজেপির রাজ্য সভাপতি।

তাঁর অভিযোগ, পুলিশ বোমা ছুঁড়ছে। শান্তিপূর্ণ মিছিলে লাঠিচার্জ করছে। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে ইট ছোঁড়ার অভিযোগ করেছেন অগ্নীমিত্রা পাল। তাঁর দাবি, ছাদের উপর থেকে বিজেপির মিছিলকে টার্গেট করছে পুলিশ। ইচ্ছাকৃত ভাবে ইট বোতল ছোঁড়া হয় বলে অভিযোগ বিজেপি বিধায়কের। এই মুহূর্তে অগ্নিমিত্রা পালও মাঝ রাস্তায় বসে পড়ে অবস্থান বিক্ষোভ করছেন।

উল্লেখ্য, সাঁতরাগাছিতে বিজেপির নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে ইট,বাঁশ ছোড়ার অভিযোগ বিজেপি কর্মী সমর্থকদের। পাল্টা জলকামান এবং কাঁদােন গ্যাসের শেল ফাটাতে শুরু করেছে পুলিশ। বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও শুরু করে পুলিশ। প্রবীণ ত্রিপাঠির নেতৃত্বে চলছে অভিযান। এমনকি সাঁতরাগাছি স্টেড়শনের মধ্যেও পুলিশ ঢুকে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে বলে অভিযোগ। এমনকি সেখানেও কাঁদানে গ্যাস ছোঁড়া হচ্ছে।

অন্যদিকে মঠে নামার আগেই আটক করা হয়েছে শুভেন্দু অধিকারী এবং লকেট চট্টোপাধ্যায়কে। তাঁদের লালবাজারে এই মুহূর্তে বসিয়ে রাখা রাখা হয়েছে। তবে তাঁদের কেন আটক করা হয়েছে এই প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে লালবাজার চত্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+