অভিযুক্তর বদলে অভিযোগকারীকে গ্রেফতার করতে এসে বিক্ষোভের মুখে পুলিশ
নাবালিকা ধর্ষণের অভিযোগকে গুরুত্ব না দিয়ে পাল্টা ধর্ষিতার বাবাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করতে এসে গ্রামবাসীর চরম বিক্ষোভের মুখে পড়ল পুলিশ।
নাবালিকা ধর্ষণের অভিযোগকে গুরুত্ব না দিয়ে পাল্টা ধর্ষিতার বাবাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার করতে এসে গ্রামবাসীর চরম বিক্ষোভের মুখে পড়ল পুলিশ। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েতের ভিটিহার গ্রামে। উত্তেজিত গ্রামবাসীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।

এলাকায় উত্তেজনা থাকায় নামানো হয়েছে র্যাফ সহ কমব্যাট ফোর্স। ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার আইসি সূরজ থাপার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয়রা জানিয়েছেন, গত ১৭ মার্চ রায়গঞ্জ থানার ভিটিহার গ্রামের বাসিন্দা এক যুবক গ্রামেরই এক কিশোরীকে অন্য জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষিতা কিশোরীর বাবা এই ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে ,অভিযুক্তর বাবা রায়গঞ্জ থানায় ছেলেকে অপহরণ করার অভিযোগ তুলে নির্যাতিতা কিশোরীর বাবার নামে রায়গঞ্জ থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন। আজ পুলিশ ভিটিহার গ্রামে নির্যাতিতা কিশোরীর বাবাকে গ্রেপ্তার করতে এলে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় উত্তেজিত গ্রামবাসীরা। এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে রায়গঞ্জ থানার বিশাল বাহিনী ভিটিহার গ্রামে পৌঁছয়।












Click it and Unblock the Notifications