সারদা-কাণ্ডে মুখ বন্ধ রাখতে বলছে পুলিশ, হুমকি দিচ্ছে: আসিফ খান

আসিফ
কলকাতা, ৬ অক্টোবর: সারদা-কাণ্ডে শাসক দলের বিরুদ্ধে মুখ খোলায় পুলিশ তাঁকে হুমকি দিচ্ছে। মুখ বন্ধ রাখতে বলছে। এমনই বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন হেভিওয়েট নেতা আসিফ খান। বিধাননগর পুলিশের বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছেন তিনি।

একদা মুকুল রায়ের ছায়াসঙ্গী ছিলেন আসিফ খান। সেই সুবাদে অন্দরের অনেক খবরই তাঁর জানা। সম্প্রতি ইডি ও সিবিআইকে সারদা-কাণ্ড নিয়ে অনেক রোমহর্ষক তথ্য দিয়েছেন আসিফ খান। অভিযোগ, তিনি 'সত্যি কথা' বলায় তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বিধাননগর পুলিশ। কলকাতা হাই কোর্ট আগাম জামিন দেওয়া সত্ত্বেও তাঁকে গ্রেফতার করার ভয় দেখানো হচ্ছে। রাজ্য পুলিশের তরফে ইতিমধ্যে জামিন খারিজের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে আসিফ খানের অভিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, বৃহস্পতি, শুক্র ও শনিবার তাঁকে সংশ্লিষ্ট মামলায় জেরা করার জন্য ডেকেছিল বিধাননগর পুলিশ। কিন্তু জেরা না করে উল্টে হুমকি দেওয়া হয়। চাপ দেওয়া হয় মুখ বন্ধ রাখার জন্য। বলা হয়, মিডিয়ার কাছে মুখ খুললে ফল ভালো হবে না। নিজের প্রাণ সংশয় হতে পারে, ঘনিষ্ঠ মহলে এমন আশঙ্কাও প্রকাশ করেছেন আসিফ খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+