মুর্শিদাবাদে তিনজন খুনের ঘটনায় জোর তৎপরতা পুলিশের
মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ এলাকার এক শিক্ষক, তার অন্তঃস্বতা স্ত্রী এবং শিশু পুত্রকে খুনের ঘটনায় এখনও রহস্য কাটেনি।
মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ এলাকার এক শিক্ষক, তার অন্তঃস্বতা স্ত্রী এবং শিশু পুত্রকে খুনের ঘটনায় এখনও রহস্য কাটেনি। কেন সপরিবারে খুন করা হয়েছে এই প্রাইমারি স্কুলের শিক্ষককে তার তদন্ত শুরু হলেও পুলিশ জানায় যে এখনো পর্যন্ত তারা ' ক্লু লেস'।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার জানিয়েছেন, ' এই খুনের ঘটনার মোটিভ কী তা এখনও পরিষ্কার নয়। আমরা সব দিক খতিয়ে দেখছি। কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । কিন্তু কোনও সূত্র পাওয়া যায় নি। তবে আমরা নিশ্চিত যে খুব তাড়াতাড়ি আমরা এর কিনারা করতে পারব।"
সোমবার রাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বন্ধুপ্রকাশ পাল, তার স্ত্রী বিউটি পাল ও ছ বছরের ছেলে অঙ্গনকে। বন্ধুপ্রকাশ সাহাপুর প্রাইমারি স্কুলের শিক্ষক । জিয়াগঞ্জের কানাইগঞ্জ লেবুতলার তাদের বাড়ি থেকে মঙ্গলবার দেহগুলি উদ্ধার করা হয় । একটি ঘরে পাওয়া যায় এই শিক্ষক ও তার ছেলের দেহ, তার স্ত্রীর দেহ উদ্ধার করা হয় পাশের ঘর থেকে।
পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই ঘটনা কি না তাও খতিয়ে দেখা হচ্ছে। এই শিক্ষক এক বন্ধুকে অনেক টাকা ধার দিয়েছিলেন। তার কারণে এই খুন করা হয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications