21 July: তৃণমূল সমর্থকের সঙ্গে 'সেলফি পুলিশ'! ধর্মতলায় সভাস্থল পরিদর্শনে মমতা

21 July: রাত পোহালেই ২১ জুলাই। ১৯৯৩ সালের ২১ জুলাই বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৩ জন। তাঁদের স্মরণে প্রতি বছরই মমতা বন্দ্যেপাধ্যায় শহিদ সমাবেশ আয়োজন করেন ধর্মতলায়।

এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২১ জুলাই পালিত হবে শ্রদ্ধা দিবস হিসেবে। শ্রদ্ধা দিবসের শহিদ সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে বরাবরের মতো আজও মমতা গিয়েছেন ধর্মতলায়। তাঁর পৌঁছনোর আগেই অবশ্য দেখা মিলল সেলফি পুলিশের!

21 July: তৃণমূল সমর্থকের সঙ্গে সেলফি পুলিশ!

বিজেপি-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ করছে, পুলিশ ও বিডিওরা মিলে তৃণমূলকে পঞ্চায়েত নির্বাচনে জেতাতে ভোট লুঠ করেছে। মনোনয়ন পর্ব, ভোটের দিন এবং গণনার দিন ত্রিস্তরীয় লুঠ হয়েছে বলে অভিযোগ। বিরোধী রাজনৈতিক দলগুলিকে দমন করতে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগও উঠেছে।

ধর্মতলার সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে জেলা থেকে আসতে শুরু করেছেন তৃণমূলের বহু কর্মী-সমর্থক। আগামী বছর লোকসভা ভোট। পাটনা ও বেঙ্গালুরুতে বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক হয়েছে। বিরোধীদের জোটের নাম হয়েছে ইন্ডিয়া। তারপরই এই প্রথম কোনও সমাবেশে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রতি বছরই তিনি এই সভামঞ্চ থেকে পার্টির লাইন ঠিক করে দেন। অর্থাৎ কোন কোন রাজনৈতিক কর্মসূচিতে জনগণকে নিয়ে দল এগিয়ে যাবে সেই দিশা দেখান মুখ্যমন্ত্রী। আজ বিকেলে তিনি সভাস্থলে যান। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শান্তনু সেন, মালা রায়।

21 July: তৃণমূল সমর্থকের সঙ্গে সেলফি পুলিশ!

দেবাশিস কুমার, নয়না বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় নতুনদের সব সময় এগিয়ে আনতে চান। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচির সাফল্য তুলে ধরে ছাত্র-যুবদের জন্য মমতার বার্তার অপেক্ষায় সকলে। আজ দলের তরুণ প্রজন্মের গানও শোনেন মমতা।

অনেকেই নানাভাবে সেজেগুজে সভাস্থলে এসেছেন। এরই মধ্যে বিতর্ক তৈরি হয়েছে পুলিশের ভূমিকা নিয়ে। এমনিতে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সভাস্থল। স্নিফার ডগ দিয়ে তল্লাশি, সিসিটিভি ক্যামেরা-সহ নানা ব্যবস্থা রয়েছে। নগরপালও সভাস্থলে গিয়েছেন। তবে তারই মধ্যে তৃণমূল সমর্থকের সঙ্গে সেলফি তুলতে দেখা গিয়েছে পুলিশকর্মীদের।

21 July: তৃণমূল সমর্থকের সঙ্গে সেলফি পুলিশ!

আজ বিকেলে তৃণমূলের পতাকা গিয়ে বানানো জামা, প্রতীক ঘাস-ফুল ও খেলা হবে স্লোগান-সহ টুপি পরে এক সমর্থক যান সভাস্থলে। তার সঙ্গে তৃণমূলের অনেকে ছবি তুলছিলেন। দুই মহিলা পুলিশকর্মীকে দেখা গিয়েছে সেলফি তুলতে। সেই দৃশ্য ক্যামেরাবন্দি হতেই আবার পুলিশকর্মীরা সতর্ক হয়ে যান। বিরোধীদের কটাক্ষ, এটাই পুলিশের তৃণমূলীকরণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+