Lok Sabha Election: পাণ্ডবেশ্বরে ঢুকতে পারলেন না জিতেন্দ্র, পুলিশের সঙ্গে বচসা বিজেপি নেতার
Lok Sabha Vote 2024: ভোটের দিন আসানসোল লোকসভা কেন্দ্রে অশান্তি। পাণ্ডবেশ্বরে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে প্রবেশে বাঁধা দিল পুলিশ। বিজেপি নেতা দাবি করেছেন হাইকোর্টের অনুমতি থাকলেও তাঁকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। তিনি অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দিতেই তাঁকে পাণ্ডবেশ্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটার জিতেন্দ্র তিওয়ারি। একুশের বিধানসভা ভোটের আগে িতনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী হয়েছিলেন তিনি বিধানসভা ভোটে। কিন্তু জিততে পারেননি। পুরসভা ভোটে তাঁর স্ত্রী কিন্তু জিতে জয়ী হয়েছেন। আসানসোল পুর নিগমের কাউন্সিলর তাঁর স্ত্রী।

আসানসোল লোকসভা কেন্দ্রের ভোটার জিতেন্দ্র তিওয়ারি। একুশের বিধানসভা ভোটের আগে িতনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী হয়েছিলেন তিনি বিধানসভা ভোটে। কিন্তু জিততে পারেননি। পুরসভা ভোটে তাঁর স্ত্রী কিন্তু জিতে জয়ী হয়েছেন। আসানসোল পুর নিগমের কাউন্সিলর তাঁর স্ত্রী।
আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে। একেবারে শেষ বেলায় এসে এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। একুশের বিধানসভা ভোটের সময় থেকেই আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল-বিজেপি তুমুল বিবাদ শুরু হয়েছিল। বিশেষ করে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আসানসোলে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় অভিযোগ রয়েছে বিজেপি নেতার বিরুদ্ধে। তাঁকে গ্রেফতারও হতে হয়েছিল।
তারপর থেকে আসানসোল লোকসভা কেন্দ্রের বাইরেই থাকেন জিতেন্দ্র তিওয়ারি। ভোটের দিন পাণ্ডবেশ্বরে পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু পুলিশ তাঁর গাড়ি আটকে দেয়। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাঁদের কাছে গাড়ি নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে কিন্তু জিতেন্দ্র তিওয়ারিকে প্রবেশ করতে দেওয়ার অনুমতি নেই।
এদিকে জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন নির্বাচন কমিশনকে গাড়ির নম্বর গিয়ে আগে থেকে তিনি জানিয়েছিলেন। তারপরেও তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে ম্যাজিস্ট্রেটের সঙ্গেও রাস্তাক মাঝে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা। তিনি অভিযোগ করেছেন পুলিশ তৃণমূল কংগ্রেসকে সুবিধা করে দিতেই তাঁকে বাধা দিচ্ছে।
পুলিশ জানে কীভাবে তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাইয়ে দিতে হয়। সেকারণেই তাঁকে পাণ্ডবেশ্বরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিজেপি নেতা। পাণ্ডবেশ্বরে ঢোকার রাস্তায় এখনও গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন িতনি। কিছুতেই সেখান থেকে সরতে নারাজ। তিনি জানিয়েছেন পাণ্ডবেশ্বরে কেন তিনি ঢুকতে পারবেন না সেটার সঠিক কারণ তাঁকে জানাতে হবে।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications