করোনা লকডাউনে সমস্যায় পড়া বয়স্ক মানুষদের জন্য গাড়ি পরিষেবা চালু নিউটাউনে
করোনা ভাইরাসের জন্য চলছে লকডাউন। আর তার জেরে সমস্যায় প্রত্যেকে।বেশি সমস্যায় বয়স্ক মানুষ, প্রতিবন্দি মানুষ ।আর তাদের জন্য বিশেষ ব্যবস্থা করলো বিধান নগর কমিশনারেট।আজ নিউটাউন ডিসি অফিস থেকে ছয়টি গাড়ি চালু করা হলো।যেটা ফ্রিতে সার্ভিস দেবে।২৪ ঘন্টা পরিষেবা দেবে কমিশনারেটের এলাকার এই সমস্ত মানুষদের।যার জন্য একটি হেলফ লাইন নাম্বার ও দেওয়া হলো। সেটি হলো ৬২৯১৬০৬১৬১।

আপাতত ছয়টি গাড়ি চালু করা হলো।প্রয়োজন মতো আরো গাড়ি চালুকরা হবে।একটি সংস্থা ও বিধান নগর কমিশনারেট যৌথ ভাবে এই পরিষেবা চালু করলো।এই নাম্বারে কেউ ফোন করলে বেশ কিছু প্রশ্ন করা হবে যাতে সে সত্যিই সমস্যায় আছে কিনা জানার জন্য।এর পরই গাড়ি প্রভাইড করা হবে।কমিশনারেট এলাকায় এই গাড়ি গুলো ঘুরবে।
কেউ যদি কোনো গ্রোসারি শপ ,মেডিকেল শপ এ যাওয়ার জন্য গাড়ি প্রয়োজন হয় তবে ২৪ ঘন্টা সাহায্যের জন্য থাকবে।তারা বিধান নগর কন্ট্রোল নাম্বারে ফোন করলে ফেরিভাই করে তাকে সাহায্যের জন্য গাড়ি পাঠানো হবে।












Click it and Unblock the Notifications