ভাসান দেখতে গিয়ে রহস্যমৃত্যু নিউটাউনের যুবকের, খুন না দুর্ঘটনা, তদন্তে পুলিশ

নিউটাউন, ১৫ অক্টোবর : দুর্গা প্রতিমার ভাসান দেখতে গিয়ে রহস্যমৃত্যু হল নিউটাউনের যুবকের। শনিবার সকালে পাশের গ্রাম কাঁঠালবেড়িয়ায় একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম সৃষ্টিধর মণ্ডল। নিছক দুর্ঘটনায় তাঁর মৃত্যু না কি পরিকল্পনা করে তাঁকে খুন করা হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যার আগে বন্ধুদের সঙ্গে ঠাকুরের ভাসান দেখতে বেরিয়েছিলেন সৃষ্টিধর। তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তাঁরই এক বন্ধু অরবিন্দ মণ্ডল। তাঁরা অন্যান্য বন্ধুদের সঙ্গে কাঁঠালবেড়িয়ায় বিসর্জন দেখতে গিয়েছিলেন। রাতভর আর ফিরে আসেননি সৃষ্টিধর বা অরবিন্দ। পরিবার পরিজনদের উদ্বেগ বাড়তে থাকে। পরে অরবিন্দ ফিরে এলেও সৃষ্টিধর আর ফিরে আসেননি। তাঁকে জিজ্ঞেস করে সৃষ্টির কোনও সন্ধান জানা যায়নি। খানিক পরেই কাঁঠালবেড়িয়া থেকে খবর আসে এক যুবকের দেহ উদ্ধার হয়েছে পুকুর থেকে। পরিবারের লোকজনেরাই শনাক্ত করে তাঁর দেহ।

ভাসান দেখতে গিয়ে রহস্যমৃত্যু নিউটাউনের যুবকের, খুন না দুর্ঘটনা, তদন্তে পুলিশ

পুলিশ সৃষ্টির দেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে স্পষ্ট হবে কী কারণে মৃত্যু তাঁর। পরিবারের পক্ষ থেকে অভিযোগের তির অরবিন্দের দিকে। অরবিন্দই পরিকল্পনা করে ডেকে নিয়ে গিয়ে খুন করেছে সৃষ্টিধরকে। কিন্তু কেন খুন করবেন তিনি? খুনের মোটিভ কী তা স্পষ্ট নয়। রহস্য এখানেই যে, অরবিন্দ সারা রাতা ঘরে ফেরেনি, কোথায় ছিলেন তিনি?

ফিরে এসেও সৃষ্টির ব্যাপারে কোনও খোঁজ দিতে পারেননি অরবিন্দ। তবে জানা গিয়েছে, ভাসানকে কেন্দ্র করে গণ্ডগোল বেধেছিল কাঁঠালবেড়িয়ায়। তখনই কোনও দুর্ঘটনা ঘটে, নাকি অন্য কোনও কারণে এই মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+