ফাঁসিদেওয়ায় দশ লক্ষ টাকার 'ভূটানি মদ' বাজেয়াপ্ত
শুক্রবার প্রায় দশ লক্ষ টাকার ভূটানি মদ উদ্ধার করল বিধাননগর এলাকার পুলিশ।
শুক্রবার প্রায় দশ লক্ষ টাকার ভূটানি মদ উদ্ধার করল বিধাননগর এলাকার পুলিশ। গোপন সূত্রের খবর পেয়ে অভিযানে নেমে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর সংলগ্ন এলাকা থেকে প্রচুর পরিমাণ অবৈধ মদ উদ্ধার করা হয়।

এই মদ পাচারের আগে পুলিশের জালে ধরা পড়ে। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ওই গাড়ির চালক ও সহকারি একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার ধৃতরা হল অসমের ঢালিগাওয়ের বাসিন্দা বিশু দাস, আলিপুরদুয়ারের মাদারিহাটের বাসিন্দা বৈদ্যনাথ ঘিমির।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মদ ভুটান থেকে বিহারের উদ্দেশে পাচার করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাদের ধরে ফেলে। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা ইতিমধ্যেই পুলিশ তদন্ত করে শুরু করেছে।












Click it and Unblock the Notifications