এবার ব্লু হোয়েল আতঙ্ক এবার বারাসতে, রক্ষা পেল ২ ছাত্রী
এবার নীল তিমির হানা বারাসতে। দুই ছাত্রীর আচরণ দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন প্রধান শিক্ষক। রাতেই বাড়ি গিয়ে দুই ছাত্রীর কাউন্সেলিং করে পুলিশ
এবার নীল তিমির হানা বারাসতে। দুই ছাত্রীর আচরণ দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন প্রধান শিক্ষক। রাতেই বাড়ি গিয়ে দুই ছাত্রীর কাউন্সেলিং করে পুলিশ।

রাজ্যে ফের ব্লু হোয়েলের আতঙ্ক। বারাসতে দুই ছাত্রীর আচরণ দেখে সন্দেহ। এক ছাত্রীর হাতে কাটা দাগ ছিল। অপর এক ছাত্রী মারণ গেমের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। আচরণ দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন প্রধান শিক্ষক। পুলিশ ছাত্রীদের কাউন্সেলিং শুরু করে। অন্য়দিকে, স্কুলে গিয়ে তদন্ত শুরু করেন সাইবার বিশেষজ্ঞরাও।
দিন তিনেক আগেই কলকাতার এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রকে ব্লু হোয়েলের খপ্পর থেকে রক্ষা করেন সিআইডি আধিকারিকরা। কলেজের রেজিস্ট্রারের মাধ্যমে খবর পৌঁছয় সিআইডির কাছে। এরপর সিআইডি আধিকারিকরা একাধিকবার কথা বলেন ছাত্রের সঙ্গে। ছাত্রটি ধন্য়বাদ জানিয়েছিল সিআইডিকে।












Click it and Unblock the Notifications