ভিক্টোরিয়া হাউসের সামনে অমিত শাহের জনসভায় অনুমতি নেই পুলিশের

আজ, মঙ্গলবার সম্ভবত কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত একটি পিটিশন দায়ের করতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। ২০১২ সালে ও ২০১৪ সালের সেপ্টেম্বরে এই একই জায়গাতে জনসভা করার জন্য দুবারই অনুমতি দেওয়া হয়নি সিপিএমকেও। যদিও একমাত্র ২১ শে জুলাই তৃণমূলের শহিদ দিবসে অনুমতিও মিলেছিল, এবং রাস্তা আটকে জনসভাও হয়েছিল। তবে কী ভিক্টোরিয়া হাউসে কী শুধুমাত্র তৃণমূলের জনসভা করার অধিকার রয়েছে? প্রশ্ন বিরোধীদের। যদিও এবার এই পরিস্থিতিকেই চ্যালেঞ্জ জানাতে চলেছে রাজ্য বিজেপি।
কেন বিজেপিকে অনুমতি দেওয়া হয়নি তার ব্যাখ্যা দিতে গিয়ে যুগ্ম কমিশনার রাজীব মিশ্র জানিয়েছেন, এই এলাকায় জনসভা করলে প্রবচ যানজটের সৃষ্টি হবে। যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়বে। তবে ঐতিহাসিক তাৎপর্য থাকায় শুধুমাত্র একটি রাজনৈতির সম্মেলনকে অনুমতি দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল কোনও রাজনৈতিক জনসভার জন্য কোনও দলকে এমনকী শাসক দলকেও এই জায়গায় জনসভা করার অনুমতি দেওয়া হবে না।
রাহুল সিনহা আগেই জানিয়েছিলেন জনসভায় পুলিশ অনুমতি না দিলে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। সেই অনুযায়ী এদিন বিজেপির তরফে জানানো হয়েছে, এই যুক্তিকে চ্যালেঞ্জ জানানো হবে। মঙ্গলবারই কলকাতা হাইকোর্টে এই বিষয়ে একটি পিটিশন দায়ের করা হবে।












Click it and Unblock the Notifications