বয়সে বড় পাত্রীকে বিয়ের চেষ্টা, নাবালকের বিয়ে আটকাল পুলিশ
বয়সে বড় পাত্রীকে বিয়ের চেষ্টা, নাবালকের বিয়ে আটকাল পুলিশ
পরিবারের সম্মতিতে নিজের থেকে বেশি বয়সের মেয়েকে বিয়ে করতে চেয়েছিল বছর পনেরোর যুবক। খবর পেয়ে রুখে দিল পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের পশ্চিম মামুদপুরের পনেরো বছরের আজগার মোল্লা সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল মালদার বাসিন্দা বছর পঁচিশের যুবতীর। বিয়ের প্রস্তুতিও সব সম্পূর্ণ। শুক্রবার সকাল থেকেই আশীর্বাদ মেহেন্দি সম্পূর্ণ। এদিন মেয়ে ও তার পরিবারের সদস্যরাও হাজির ছেলের বাড়িতে, কারণ লকডাউনের জেরে সব অনুষ্ঠান একই সঙ্গে হবে। বিয়ের প্যান্ডেল থেকে দুপুরের খাবারের মেনু সম্পূর্ণ। একে একে আত্মীয় স্বজনের ভিড় জমাতে শুরু করে ছিল।
তবে গোপন সূত্রে এই বিয়ের কথা জানতে পারে হাসনাবাদ চাইল্ড লাইন। পরে হিঙ্গলগঞ্জ থানা ও হিঙ্গলগঞ্জ বিডিওকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানের আসরে উপস্থিত হন।
চাইল্ড লাইন, পুলিশ ও বিডিওর উপস্থিতিতে বিবাহ অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। তুই পরিবারের সদস্যদের আটক করে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।
পাত্রের বাবা এসকেন্দার গাজি ও মা আসমা বিবির কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ। মুচলেকায় তারা জানান, যতক্ষণ পর্যন্ত তাদের ছেলে সাবালক না হবে, তাদের ছেলেকে বিয়ে দেবেন না। এই প্রতিশ্রুতি নেওয়ার পরে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়।












Click it and Unblock the Notifications