বারুদের স্তূপের ওপরে বাংলা! দিকে দিকে উদ্ধার বোমা, তদন্তে পুলিশ

রাজ্যের বিভিন্ন জায়গায় বাজির কারখানায় বিস্ফোরণ। সাম্প্রতিক সময়ে প্রাণ গিয়েছে অন্তত ১৬ জনের। সেই রেশ এখনও কাটিয়ে ওঠা যায়নি। তারই মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার। সেই তালিকায় যেমন বীরভূম রয়েছে, ঠিক তেমনই রয়েছে মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনাও।

পুলিশ সূত্রে খবর, বীরভূমের কাঁকড়তলা থানার সাহাপুর গ্রামের কাছে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ১২ টি তাজা বোমা। এদিন খবর পাওয়ার পরেই অভিযান চালায় পুলিশ। পরিত্যক্ত বাড়ি থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার হয়। বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে।

বারুদের স্তূপের ওপরে বাংলা! দিকে দিকে উদ্ধার বোমা, তদন্তে পুলিশ

এছাড়াও বীরভূমের মারগ্রাম থেকে আগ্নেয়াস্ত্র-সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে গুলি ভর্তি রিভলবার পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম খাজারুল শেখ। মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেফতার করে মাড়গ্রাম থানার পুলিশ।

এছাড়াও উত্তর ২৪ পরগনার শাসনের ফলতি বেলিয়াঘাটা এলাকা থেকেও বোমা উদ্ধার করা হয়েছে। খবর পাওয়ার পরে পুলিশ একটি বাগান থেকে বোমাগুলি উদ্ধার করে। এক্ষেত্রেও বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে গিয়ে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে। পুলিশ সুপার জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বারুদের স্তূপের ওপরে বাংলা! দিকে দিকে উদ্ধার বোমা, তদন্তে পুলিশ

এদিন মুর্শিদাবাদের বেলডাঙা থানার মির্জাপুর পোলিওপাড়া থেকে তিনজার ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর এদিন পোলিওপাড়ার একটি বাঁশবাগানের মধ্যে থেকে বোমাগুলি উদ্ধার করা হয়। বোমাগুলি কে বা কারা রেখেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+