ফিল্মি কায়দায় দুষ্কৃতীদের ধাওয়া করে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ
দুষ্কৃতীদের ধাওয়া করে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করল পুলিশ। বর্ধমানের কাটোয়ার কেশিয়া মাঠপাড়া থেকে উদ্ধার হয় ১টি রাইফেল, ২টি পিস্তল, ৫০টি বোমা ও ২০টি কার্তুজ।
বর্ধমান, ২৮ ডিসেম্বর : দুষ্কৃতীদের ধাওয়া করে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার করল পুলিশ। বর্ধমানের কাটোয়ার কেশিয়া মাঠপাড়া থেকে উদ্ধার হয় ১টি রাইফেল, ২টি পিস্তল, ৫০টি বোমা ও ২০টি কার্তুজ। তবে পুলিশ ধাওয়া করেও কোনও দুষ্কৃতীকে ধরতে পারেনি। সবাই পালিয়ে যায়। বুধবার সকাল থেকে দিনভর দুষ্কৃতীদের সঙ্গে খণ্ডযুদ্ধ লেগেই ছিল পুলিশের।

পুলিশের কাছে আগাম খবর ছিল এলাকায় জড়ো হয়েছে ৭-৮ জনের একটি দুষ্কৃতী দল। সেই দলের কাছে প্রচুর আগ্নেয়াস্ত্র রয়েছে। সেইমতো ফাঁদ পাতে পুলিশ। ওই দুষ্কৃতীদল মাঠপাড়ার কাছে গোপনে ঘাঁটি গেড়েছিল। পুলিশ সেই ঘাঁটি ঘিরে ফেলে। এরপরই দুষ্কৃতী দলের সঙ্গে শুরু হয় খণ্ডযুদ্ধ। পুলিশের তাড়া খেয়ে পালাতে থাকে দুষ্কৃতীরা। সেইসময় ওই ঘাঁটিতে বেশ কিছু অস্ত্র ফেলে যায় তারা।
পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারলেও রাইফেল, পিস্তল, বোমা, কার্তুজ উদ্ধার করেছে। সেইসবই বাজেয়াপ্ত করেছে পুলিশ। দুষ্কৃতীরা পালিয়েছে ভেবে এরপর পুলিশও রণে ভঙ্গ দেয়। কিন্তু পুলিশ চলে যাওয়ার পরও ফের দুষ্কৃতীদল গ্রামে ঢোকার চেষ্টা করে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে খবর পাঠায় থানায়। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। টহল চলছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications