পুলিশের তৎপরতায় জম্মু-কাশ্মীরের নিষিদ্ধ পল্লী থেকে বধূ ফিরল বাড়িতে
পুলিশের তৎপরতায় জম্মু-কাশ্মীরের নিষিদ্ধ পল্লী থেকে বধূ ফিরল বাড়িতে
বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের খাশবালান্দা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রানীগাছি গ্রামের ঘটনা। দীর্ঘ ছয় মাস পর অবশেষে জম্মু-কাশ্মীরের নিষিদ্ধ পল্লী থেকে বাড়ি ফিরল গৃহবধূ। গৃহবধূ ছয়মাস আগে ২৯ বছরের সমাপ্তি সর্দার কলকাতার রাজারহাট নিউটাউনের একটি বহুতল আবাসনে পরিচারিকার কাজ করতেন। সেখান থেকে আলাপ হয় আজাহার মোল্লা নামে এক যুবকের সঙ্গে। তারপর আরও ভালো কাজের প্রলোভন দেখিয়ে প্রথমে দিল্লী পরে জম্মু কাশ্মীরে ১ লক্ষ টাকার বিনিময়ে ওই আদিবাসী গৃহবধূকে বিক্রি করে দেয়। তারপর পরিবারের লোক হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেন। পরে সর্বভারতীয় মানবাধিকার সচেতন সুরক্ষা সংগঠনের কাছে অভিযোগ করেন।

হাড়োয়া থানার ভারপ্রাপ্ত ওসি শিবশংকর সিনহা এবং এই কেসের তদন্তকারী অফিসার এএসআই ফায়েজ আলি সহ হাড়োয়া থানার পুলিশের একটি টিম দিল্লী রওনা দেন। তারপর চলে তদন্ত শেষে ওই বধূকে উদ্ধারে সক্ষম হন। এর আগেই পাচারকারী আজাহার মোল্লাকে পুলিশ গ্রেফতার করেছিল। পাচারকারীকে জেরা করে জানতে পারে ওই বধূ কাশ্মীরের একটি নিষিদ্ধ পল্লীতে বিক্রি করেছিল লক্ষাধিক টাকায়। হাড়োয়া থানার পুলিশ ও কাশ্মীরের পুলিশ যৌথভাবে বধূকে উদ্ধার করে।
বৃহস্পতিবার রাতে হাড়োয়া থানার পুলিশের একটি দল তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। বাড়ি ফিরে স্বামী, বাবা-মাকে পেয়ে খুশি গৃহবধূ। আজ শুক্রবার সমাপ্তিকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।












Click it and Unblock the Notifications