ড্রামভর্তি তাজা বোমা উদ্ধারে সন্ত্রস্ত নানুর, ঘটনাস্থলে বম্ব স্কোয়াড
নানুরের চণ্ডীপুর গ্রাম থেকে উদ্ধার হয় ড্রাম ও ব্যাগভর্তি বোমা। পুলিশ জানিয়েছে, ৬০টি তাজা বোমা রাখা ছিল একটি প্লাস্টিকের ড্রাম ও ব্যাগের ভিতরে।
বোমার আড়ত হয়ে উঠছে বীরভূমের নানুর। আবারও বোমা উদ্ধারের ঘটনা ঘটল নানুরে। নানুরের চণ্ডীপুর গ্রাম থেকে উদ্ধার হয় ড্রাম ও ব্যাগভর্তি বোমা। পুলিশ জানিয়েছে, ৬০টি তাজা বোমা রাখা ছিল একটি প্লাস্টিকের ড্রাম ও ব্যাগের ভিতরে। পার্শ্ববর্তী আরও একটি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে ১০টি তাজা বোমা।
বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত বীরভূমের নানুর। প্রায়ই বোমাবাজি হচ্ছে। বোমার শব্দে কেঁপে উঠছে এলাকা। এদিন আতঙ্কিত এলাকাবাসীই প্রথম লক্ষ্য করেন বোমাগুলি গ্রামের বাইরে পোলট্রি ফার্মের পাশে পুকুরের ধারে পড়ে ছিল। তা দেখেই খবর দেওয়া হয় নানুর থানায়।

এদিন বোমা উদ্ধার হওয়ার পরই নানুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। পুলিশ বম্ব স্কোয়াডকে খবর দিয়েছে। এলাকা ঘিরে রাখা হয়েছে। বম্ব স্কোয়াডের সদস্যরাই এই বোমাগুলি নিষ্ক্রিয় করে। এরই পাশাপাশি পুলিশ খতিয়ে দেখছে, বোমাগুলি এই জায়গায় কী করে এল। কারা এই বোমাগুলি রেখে গিয়েছিল, তাদের উদ্দেশ্য কী ছিল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।












Click it and Unblock the Notifications