বেআইনি পোস্ত ও গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান শুরু পশ্চিম মেদিনীপুরে

বেআইনি পোস্ত ও গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান শুরু পশ্চিম মেদিনীপুরে

বেআইনি পোস্ত ও গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলাতে। মঙ্গলবার এই ধরনের অভিযান চালানো হয় চন্দ্রকোনা এলাকার কুয়াপুর এলাকায়। জেলা পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা নিয়মিত ভাবে এই ধরনের অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক রশ্মি কমল।

বেআইনি পোস্ত ও গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান শুরু পশ্চিম মেদিনীপুরে

জেলা আবগারি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন যে এই জেলার ঘাটাল, গড়বেতা, চন্দ্রকোনা, কেশপুর, আনন্দপুর, শালবনী থানার এলাকায় গত কয়েক দিন আগে অভিযান চালিয়ে অনেকগুলো গাঁজা গাছ নষ্ট ও পোস্ত গাছ নষ্ট করে দেওয়া হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় এই ধরনের অভিযান চালিয়ে যাওয়া হবে।

পোস্ত ও গাঁজা চাষ করা এই রাজ্যে নিষিদ্ধ। কিন্তু নানা জায়গাতে এই চাষ করা হচ্ছে। একটু দূরবর্তী ফাঁকা জায়গা বেছে বেআইনি ভাবে এই চাষ হচ্ছে। আবগারি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন যে এই নিয়ে নির্দিষ্ট করে খবর পেলেই অভিযান চালানো হচ্ছে।

দিন কয়েক আগে এই ধরনের অভিযান চালানো হয় পার্শবর্তী ঝাড়গ্রাম জেলাতে। অভিযান চালানো হয় বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকায়। বীরভূম জেলার অজয় নদের পাশে ও বর্ধমান জেলার দামোদর নদ লাগোয়া এলাকাতেও বেআইনিভাবে পোস্ত ও গাঁজা চাষ করা হয় বলেও অভিযোগ। যদিও আধিকারিকরা জানিয়েছেন যে এই ধরনের অভিযোগ পেলেই অভিযান চালানো হয়। কিন্তু এলাকার লোকজন দাবি করেছেন যে প্রশাসনের একাংশের মদতেই বিভিন্ন এলাকায় এই বেআইনি চাষ করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+