রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত মেদিনীপুরে সেনা-পুলিশি টহল এলাকায়
এলাকায় পুলিশ টহল দিলেও বিরাম নেই রাজনৈতিক সংঘর্ষের। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর, আনন্দপুর, কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে।
এলাকায় পুলিশ টহল দিলেও বিরাম নেই রাজনৈতিক সংঘর্ষের। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর, আনন্দপুর, কোতোয়ালি থানার বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে। আগের দিনই সংঘর্ষের ঘটনা ঘটে হাতিহলকা ও ছেড়ুয়া এলাকায়।

আর প্রায় প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটছে কেশপুর এলাকায়। তৃণমূল কংগ্রেস ও বিজেপি একে-অপরকে দায়ী করছে। শুক্রবারও সংঘর্ষের ঘটনা ঘটে রাজারডাঙ্গা ও গোলারডাঙ্গায়। আহত হয়েছেন চার জন। তৃণমূল কংগ্রেসের দাবি রাজারডাঙ্গায় তাদের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে তাদের কর্মীদের মারধর করে বিজেপি।
বিজেপির পাল্টা অভিযোগ গোলারডাঙ্গায় তাদের ওপর হামলা করে তৃণমূল কংগ্রেসের লোক।
এদিকে জেলা পুলিশ সুপার দিনেশ কুমার জানিয়েছেন এই ধরনের ঘটনা থামাতে এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। এর পাশাপাশি তারা ড্রোন ক্যামেরার সাহায্য নিয়ে এই সব এলাকায় নজরদারি চালাতে শুরু করেছেন।
তাঁর দাবি এই ড্রোন ক্যামেরা থাকার জন্য কোথাও কেউ জমায়েত করে থাকলে তারা বুঝতে পারবেন ও এলাকায় ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবেন।












Click it and Unblock the Notifications