সারদার তথ্যপ্রমাণ নষ্ট করেছে কারা, পুলিশকর্তাদের ওপর সিবিআই নজরদারি

সারদা কেলেঙ্কারির তদন্তে বিধাননগর পুলিশ কমিশনারেটই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। তাদের 'সিট' (স্পেশাল ইনভেস্টিগেশন টিম) গোটা ঘটনার তদন্ত করছিল। এই কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার পর কুণাল ঘোষ অভিযোগ করেছিলেন, রাজ্য সরকারের কয়েকজন মন্ত্রী ও শাসক দলের কিছু নেতা জড়িত থাকায় পুলিশ তথ্যপ্রমাণ নষ্ট করছে পরিকল্পনা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব জেনেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না।
কুণাল ঘোষের অভিযোগের সত্যতা প্রমাণিত সিবিআইয়ের প্রাথমিক তদন্তে
কুণালবাবুর এই অভিযোগকে সামনে রেখে তদন্তে নামে সিবিআই। বারবার চেয়েও যখন সংশ্লিষ্ট নথিপত্র রাজ্য পুলিশ দেয়নি, তখনই সন্দেহ হয় সিবিআইয়ের। খোঁজ নিয়ে দেখা যায়, অনেক নথি নষ্ট করা হয়েছে অথবা বাজেয়াপ্ত করা হলেও 'সিজার লিস্ট'-এ দেখানো হয়নি। সিবিআইয়ের এক কর্তা জানান, একবার মামলা শুরু করা গেলে দরকারে গ্রেফতারও করা যাবে সংশ্লিষ্ট পুলিশকর্তাদের। এতে 'সিট'-এর বাকি অফিসারদেরও চাপে রাখা যাবে।
সিবিআইয়ের মতে, এই পুলিশ অফিসাররা ভালোই জানতেন কোন মন্ত্রী, নেতারা কেলেঙ্কারিতে যুক্ত। তাঁদের বাঁচাতে কায়েমি স্বার্থে এতটা সক্রিয় হয়ে তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছে। যে যে পুলিশ অফিসাররা এমন কুকীর্তি করেছেন, এ বার তাঁদের ওপর নজরদারিও শুরু হয়েছে। এঁরা কোথায় যাচ্ছেন, কাকে ফোন করছেন সবই নজরে রাখা হচ্ছে।












Click it and Unblock the Notifications