'পুলিশই খুন করেছে', সিটের দাবি খারিজ করে ফুঁসে উঠলেন আনিসের বাবা
'পুলিশই খুন করেছে', সিটের দাবি খারিজ করে ফুঁসে উঠলেন আনিসের বাবা
আনিস খানকে পুলিশ গুলি করে খুন করেছে এমনই দাবি করলেন তাঁর বাবা। এদিকে আজ আদালতে সিটের পক্ষ খেরে যে চার্জশিট জমা দেওয়া হয়েছে তাতে দাবি করা হয়েছে আনিস খানকে খুন করা হয়নি। তার পরেই রাগে ফেটে পড়ে পরিবার। আনিস খানের বাবা সালেম খান সিটের চার্জসিটে উল্লেখ করা অভিযোগ খারিজ করে দেন। তিনি দাবি করেছেন তাঁর চোখের সামনে পুলিশ আনিসকে গুলি করে খুন করেছে।

অনিসকে খুন করেছে পুলিশ
আনিস খানকে খুন করেছে পুলিশই। প্রকাশ্যে বিস্ফোরক দাবি করলেন তাঁর বাবা সালেম খান। আনিসের বাবা দাবি করেছেন, প্রথম পুলিশ তাঁদের বাড়িতে ঢুকে তাঁর বুকে বন্দুক ঠেকায়। তারপরে উপরের ঘরে গিয়ে আনিসকে মারধর করে ছাদ থেকে ফেলে খুন করে। এমনকী পুলিস সেদিন আনসকে খুন করার পর বলেছিল কাজ সাকসেসফুল হয়েছে। সিটের চার্জশিটের দাবি খারিজ করে দিয়েছেন তিনি। উলুবেড়িয়া আদালতে সিটের দেওয়া চার্জ সিটে সত্যি কথা লেখা হয়নি বলে দাবি করেছেন তিনি।

চার্জশিটে খুনের তত্ব খারিজ
উলুবেড়িয়া আদালতে আনিস খান কাণ্ডের চার্জশিট জমা দিয়েছে পুলিশ। তাতে খারিজ করে দেওয়া হয়েছে খুনের দাবি। চার্জশিটে উল্লেখ করা হয়েছে ছাদ থেকে পড়ে মারা গিয়েছেন আনিস খান। তবে চার্জশিটে এএসআই নির্মল দাস, হোমগার্ড কাশীনাথ বেরা, সিভিক ভলান্টিয়ার প্রীতম চক্রবর্তী, সিভিক ভলান্টিয়ার সৌরভ কাঁড়ার নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ৩৪১,৩৪২,৪৫২,৩০৪(এ), ৪৫২ ও ১২০ ( বি) ধারায় মামলা রুজু হয়েছে। চার্জশিটে বলা হয়েছে আনিস খানকে কেউ খুন করেনি। কোনও ভাবে তিনি ছাদ থেকে পড়ে গিয়েছিলেন। তখনই আনিস খান মারা যান।

সিবিআই তদন্তের দাবি
আনিস খানকে খুনই করা হয়েছে। আর পুলিশের হাতেই খুন হয়েছেন আনিস দাবি করে পরিবারের লোেকরা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশের তদন্তে আস্থা নেই তাঁদের। সেটা স্পষ্ট করে দিয়েছেন আনিসের বাবা।
সেকারণে বারবার তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। যদিও এর আগেও আনিসের পরিবারের এই দাবি খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সিঙ্গিল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছে তাঁর পরিবার। তাঁদের আর অভিযোগ আনিসের হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতেই তড়িঘড়ি চার্জশিট পেশ করেছে সিট।
পুলিশের বিরুদ্ধে অভিযোগ
এবার প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে মুখ খুলেছে আনিসের পরিবার। চার্জশিটে ভুল তথ্য দিয়ে পুরো ঘটনা আড়াল করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। আনিসের কাছে কেন পুলিশ এসেছিল তা িনয়েও প্রশ্ন উঠেছে। আনিসের বাবার দাবি তাঁর ছেলের সঙ্গে কারোর শত্রুতা ছিল না। তাহলে কেন পুলিশ তাঁদের বাড়িতে এসেছিল। তার কোনও তথ্যই চার্জশিটে উল্লেখ করা হয়নি। কেউ তাকে ছাদ থেকে ঠেলে দিতে পারে এমনও হতে পারে।












Click it and Unblock the Notifications