নারায়ণগড়ে বিজেপির মহিলা মোর্চার মিছিলে লাঠিচার্জ পুলিসের
বিজেপির মহিলা মোর্চার নারায়ণগড় থানায় ডেপুটেশন দিতে যাওয়া ঘিরে এদিন উত্তেজনা ছড়িয়ে পড়ে ।
বিজেপির মহিলা মোর্চার নারায়ণগড় থানায় ডেপুটেশন দিতে যাওয়া ঘিরে এদিন উত্তেজনা ছড়িয়ে পড়ে । শনিবার বিভিন্ন দাবিতে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানাতে ডেপুটেশন দিতে যায় বিজেপির মহিলা মোর্চার সদস্যরা । সেই সময়ে তাদের আটকে মহিলাদের ওপর ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ বলে অভিযোগ । বিজেপির দাবি তাদের অন্তত 35 জন সদস্যা পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন ।

খড়গপুরের মহকুমা পুলিশ আধিকারিক সুকোমল দাসের দাবি, পুলিশের ওপর হামলা চালায় মহিলারা । তাতে ছজন পুলিশ আহত হয়েছেন । এলাকার বিজেপি নেত্রী উমা বিশ্বাস ও রুমা দাস জানিয়েছেন যে বিজেপি কর্মীদের মিথ্যা অভিযোগ এনে গ্রেফতার করা , তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া ও রাজ্যে মহিলাদের ওপর নির্যাতন বেড়ে চলার প্রতিবাদে এদিন নারায়ণগড় থানায় ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয় ।
এই কর্মসূচি পুলিশকে আগে থেকে জানানো হয় । কিন্তু এই দিন তারা যখন যাচ্ছিলেন সেই সময়ে পুলিশ তাদের বাধা দেয় । ব্যারিকেড দিয়ে দেয়। এই নিয়ে বচসা হলে পুলিশ কোন কারণ ছাড়াই তাদের ওপর লাঠি চার্জ করে বলে অভিযোগ করেছেন তারা ।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications