কম বয়সি যুবকের সঙ্গে বেড়েছিল ঘনিষ্ঠতা, তৃতীয় বিয়েতে কাঁটা সরাতেই খুন স্বামী
প্রথম বিয়েতে স্বামীর অস্বাভাবিক মৃত্যু। দ্বিতীয় বিয়েতে বিচ্ছেদের পরই প্রাক্তন স্বামী খুন। সেই খুনের তদন্তে নেমে স্ত্রী অদিতি গ্রেফতার হন রুমালের সূত্র ধরে। তারপরই...
প্রথম বিয়েতে স্বামীর অস্বাভাবিক মৃত্যু। দ্বিতীয় বিয়েতে বিচ্ছেদের পরই প্রাক্তন স্বামী খুন। সেই খুনের তদন্তে নেমে স্ত্রী অদিতি গ্রেফতার হন রুমালের সূত্র ধরে। এরপর প্রতুল হত্যাকাণ্ডে উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। কেঁচো খুড়তে গিয়ে বেরিয়ে পড়ে কেউটে। পুলিশে তদন্তে উঠে এসেছে, অদিতি চেয়েছিল তৃতীয় বিয়ে করতে। তাতে বাধ সেধেই খুন প্রতুল।

পুলিশি তদন্তে প্রকাশ, সম্প্রতি প্রতুলের সঙ্গে বিচ্ছেদের পর তৃতীয় বিয়ে করতে চেয়েছিল অদিতি। সুন্দরী অদিতি ম্যাট্রিমোনিয়াল সাইটের মাধ্যমে কয়েকজন যুবকের সঙ্গে বিয়ের কথাবার্তা শুরু করেছিল। তার মধ্যে বেসরকারি সংস্থার কর্মী কলকাতারই এক যুবকের সঙ্গে তার ঘনিষ্ঠতাও বাড়ে। আর সেই সম্পর্কেই বাধ সাধে প্রতুল।
তদন্তকারী অফিসারদের হাতে যে তথ্য-প্রমাণ উঠে এসেছে এবং অদিতি যেভাবে বয়ান বদল করেছে, তাতেই এটাই স্পষ্ট যে, প্রতুল খুনের পিছনে অদিতির নতুন সম্পর্কই কারণ। প্রথমে অদিতি জানিয়েছিল, তাকে প্রতুল খুন করতে চেয়েছিল। তাই নিজেকে বাঁচাতে প্রতুলকে খুন করেছি। এখন অদিতি জানাচ্ছে, সে পরিকল্পনা করেই প্রতুলকে খুন করেছে। প্রথমে মদ্যপান করান অদিতি। তারপর বালিশ চাপা দিয়ে তাঁকে খুন করা হয়। এই ঘটনায় তৃতীয় কোনও ব্যক্তির যোগ নেই বলে জানিয়েছে অদিতি।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০ ডিসেম্বর শান্তিনগরের খালপাড় থেকে প্রতুল চক্রবর্তীর দেহ উদ্ধারের পর একটি রুমালই ধরিয়ে দেয় স্ত্রী অদিতিকে। তারপরই তদন্তকারীরা দফায় দফায় জেরা করতে থাকে। সেই জেরাতেই উঠে আসে ১৪ বছর আগের এক ঘটনা। সামনে আসে এক থ্রিলার। একটা খুনের কিনারা করতে গিয়ে বেরিয়ে এসেছে ১৪ বছর আগে ঘটে যাওয়া আর একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা।
তদন্তকারীরা জানতে পেরেছেন ২০০৪ সালে অদিতির প্রথম স্বামী বারাসতের জয়দীপ বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যু হয়। কিছুদিন পর জয়দীপের মা, পিসি ও পিসেমশাইয়েরও মৃত্যু হয় অস্বাভাবিক ভাবে। এরপরই অদিতি বাড়ি বিক্রি করে অন্যত্র চলে যান। জয়দীপের চাকরিটিও পান অদিতি।












Click it and Unblock the Notifications